আবাসন সঙ্কট ও পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষে নদী খনন এর কাজ চলমান।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আবাসন সঙ্কট নিরসনের পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ হাতে নেয়া হয়েছে। জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ ও শহরের মধ্য দিয়ে প্রবাহমান নদী খনন করে নদীর উভয় তীরে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এই রাস্তা নির্মাণের ফলে রাস্তা নির্মাণের ফলে আবাসন ও শহরের যানজট সমস্যা দূর হবে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া শহরকে পৌরসভা ঘোষণা দেয়া হয়। ধাপে ধাপে সি গ্রেড থেকে বি গ্রেড এবং কুড়ি বছরের মাথায় তৃতীয় ধাপে এ গ্রেডে উন্নিত হয়। গ্রেড উন্নয়ন হলেও পৌরসভার কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা।

১০.৫ বর্গ কিলোমিটার আয়তনের কুলাউড়া পৌরসভার ২০০১ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিলো ২০ হাজার ৯৩৪ জন। এর মধ্যে মহিলা ১০ হাজার ৯৩৮ জন এবং পুরুষ ৯ হাজার ৯৯৬ জন। পৌরসভায় ৩৯০২ টি পরিবার বাস করে। কিন্তু এসবই কাগজে কলমে। সর্বশেষ ২০২১ সালের পৌর নির্বাচনের তথ্য অনুয়ায়ী কুলাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯। আর জনসংখ্যা হাজার ছাড়িয়ে কয়েক লাখে উন্নিত হয়েছে। জনসংখ্যা বাড়লেও বাড়েনি আয়তন। ফলে আবাসন সঙ্কট প্রকট আকার ধারণ করে।

পৌরসভার প্রকৌশলী কামরুল ইসলাম জানান, ইতোমধ্যে পৌরসভার ড্রেনেজ নির্মাণের কাজের পাশাপাশি পৌরসভার ভেতর দিয়ে প্রবাহমান নদী খননের কাজ চলছে। এতে শহরের জলাবদ্ধতা দূর হবে। মেয়রের নির্বাচন পূর্ব পরিকল্পিত নগরীর প্রতিশ্রæতিও বাস্তবায়ন হবে। উছলাাপাড়া ও বাদেমনসুর এলাকায় রাস্তার অভাবে বিশাল এলাকা এখনও কৃষি জমি। শুধুমাত্র নদীর উভয় তীরকে রাস্তা বানালে সেই এলাকাগুলোতে গড়ে উঠবে আবাসন।

কুলাউড়া পৌরসভার অধ্যক্ষ মেয়র সিপার উদ্দিন জানান, কুলাউড়া পৌরসভার উছলাপাড়া-মাগুরা ও বাদেমনসুর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত মরা গুগালী খালের উভয় পাড়ে নির্মাণ হচ্ছে রাস্তা। নির্মিত রাস্তাকে কেন্দ্র করে ওই এলাকায় গড়ে উঠবে নতুন আবাসিক এলাকা। এই খালকে লেকে পরিনত করারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ফলে পৌরসভার সৌন্দর্য্য বর্ধন ও যানজট অনেকাংশে কমবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

আহতদের দেখতে গিয়ে আসলাম চৌধুরী সীতাকুন্ডের ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল কাম্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুন্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। সমানবিক বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ভিশন বাস্তবায়ন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া এবং বাড়বকুন্ড ইউনিয়নে আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে অনুষ্ঠিত সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটি কারো কাম্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি কখনও সংঘাতে রূপ নেয়াটা উচিত নয়। অতীতের ন্যায় সবাইকে আবারও একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তৃতীয়পক্ষ সুযোগ নিবে। সেই সাথে দেশের অগ্রযাত্রা উন্নতিতেও বিরূপ প্রভাব পড়বে। খুব সহসাই সবাইকে এককাতারে এনে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমান, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, বশর চেয়ারম্যান, ইদ্রিস মিয়া, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ