অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে মিল মালিককে জরিমানা।

বিজয় রায় রানীশংকৈল ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো ঠাকুরগাঁওয়ের দুই মিল মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান ও চালের দাম বৃদ্ধি রোধকল্পে বেশ কয়েকটি আড়ৎ ও মিলে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবসহ কর্মকর্তাগন সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অভিযান চালায়।
এসময় মিলটির গুদামে অবৈধভাবে ধান মজুদ রাখায় মিলটির প্রোপাইটর মোতাহার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার কাসেম হাস্কিং মিলে অভিযান চালিয়ে ১২০ মে.টন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে মজুতকৃত ধান আগামি ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নি:শ্বেষ করার নির্দেশনা দেন প্রশাসন। এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী জৈনিক আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে.টন ধানের অবৈধ মজুত পাওয়ায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাতিল করা হয় লাইসেন্স।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বাজার নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রানীশংকৈলে প্রাথমিক শিক্ষকদের বই পরার সভা অনুষ্ঠিত

বিজয় রায়, রানীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ ও রাতোর ইউনিয়নের ক্লাস্টারের আয়োজনে ৬ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ মঙ্গলবার সকালে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষকদের নিয়ে,বই পরে নিজেকে সমৃদ্ধ করি,শিশুর উন্নত জীবন গড়ি,পাঠ্যবই সম্পর্কে সভা অনুষ্ঠিত হয়| সভায় সীমান্ত কুমার বসাক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, রাণীশংকৈল,ঠাকুরগাঁও এর সভাপতিত্বে, ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করার লক্ষ্যে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২নং নেকমরদ ও ৭নংরাতোর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আনিসুর রহমান,কুশমত আলী,আব্দুল হাকিম, আব্দুর রউফ,মেরিনা আক্তার,নারগিস আক্তার,ফজলার রহমান,মজিবর রহমান,সোহমান আলী সহ উক্ত দুই ইউনিয়নের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনায় প্রধান শিক্ষকদের সামনে সীমান্ত কুমার বসাক এটাও তুলে ধরেন যে, প্রতিটি শ্রেণীর পাঠদানের পূর্বে পূর্ব প্রস্তুতি নিয়ে অর্থাৎ পাঠ্যবই সম্পর্কে ধারণা নিয়ে শ্রেণী পাঠদান করালে শিশুর শিখনফল সহজে অর্জিত হয় এবং পাঠদান আনন্দঘন পরিবেশে পরিচালনা করা যায়।
এছাড়াও বইপড়া কর্মসূচি শেষে মহান একুশে ফেব্রুয়ারি যথাযথভাবে পালন করার লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতায় শহীদ মিনার নির্মাণসহ যে সকল বিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে সেগুলো রংকরন করার বিষয়ে আলোচনা করা হয়|অপরদিকে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী আহলা গ্রামে অবস্থিত শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে দুর্গাপুজো ২০২৬-এর প্রস্তুতিতে জমজমাট হয়ে উঠল ধলঘাট-আহলা মিলন সংঘ। মহাসমারোহে অনুষ্ঠিত হল এ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো। গত শুক্রবার সকাল ১১টায় শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদোৎসবের প্রস্তুতি।

এ বছর ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপুজো পা দিচ্ছে ৫৮তম বর্ষে। ফলে এবারের পুজোকে ঘিরে শুরু থেকেই রয়েছে বাড়তি উত্তেজনা।৫৮তম বর্ষকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের এবারের ভাবনা-মনের মানুষ। ভাবনা ও সৃজনে- কাল্পনিক ইভেন্টস্, মাতৃরূপায়নে- শ্যামসুন্দর স্টুডিও ও আলোক সজ্জায়: এপেক্স লাইটিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলঘাট-আহলা মিলন সংঘের সাধারণ সম্পাদক সুমন দে ও শারদীয় দুর্গাপুজোর সাধারণ সম্পাদক নয়ন কান্তি দে, চিত্তরঞ্জন চৌধুরী, অনিমেষ বিশ্বাস (বাসু), সজল দে, তাপস চৌধুরী, স্বপ্নীল দে সৌরভ, উন্মেষ দে, আকাশ দে, শ্রীমন্ত দে, জয় দে, অর্ক দে, আদিত্য দে ও সকলের উপস্থিতিতে খুঁটি পুজোর অনুষ্ঠান ও ব্যানার উম্মোচনের মধ্য দিয়ে পরিণত হয় মিলনোৎসবে।

ধলঘাট-আহলা মিলন সংঘের পুজো কমিটি ২০২৬-এর সাধারণ সম্পাদক বলেন, “এ বছর আমাদের পুজোর ৫৮তম বর্ষ। তাই এবারের উদযাপনকে আমরা স্মরণীয় করে তুলতে চাই। পুজোর থিম প্যান্ডেল এবং দুর্গাপ্রতিমার দুটোই হবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা আশাবাদী, এবারের পুজো সকলের নজর কাড়বে।” শুধু উৎসব উদযাপন নয়, সম্প্রীতির বার্তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ও সম্প্রীতির পরিবেশে উৎসব পালনই তাঁদের মূল লক্ষ্য।

খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই তাই শুরু হয়ে গেল ধলঘাট-আহলা মিলন সংঘের ৫৮তম বর্ষের দুর্গাপুজোর কাউন্টডাউন। থিম, প্রতিমা এবং সামাজিক উদ্যোগ সব মিলিয়ে এ বছরের পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা। এখন অপেক্ষা শরতের, যখন আলো, মন্ডপ আর উৎসবের আবহে আরও একবার সেজে ধলঘাট-আহলা মিলন সংঘের শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির।

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ