আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের বার্ষিক অন্ত:ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আজকের
শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালী জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আজকের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষা কারিকুলামে সকল শিক্ষার্থীকে পুছিগত শিক্ষার পাশাপাশি, ¯^শিক্ষার কার্যক্রমে অংশগ্রহণ থাকতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য ক্রীড়ানৈপুন্য, মানসিক সুস্থ থাকার জন্য সাহিত্য চর্চায় মনোনীবেশ করতে হবে। মোবাইল আশক্তি হতে শিক্ষার্থীদের কে ফিরিয়ে আনতে পরিবারের অভিভাবাকদের সচেতন থাকতে হবে। সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের বার্ষিক অন্ত:ক্রীড়া, বহি:ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জিন্নাত আরা চৌধুরী, প্রভাষক সৈয়দ মোঃ মঈনউদ্দীন। বাংলা বিভাগের প্রধান জোবায়দা খাতুন ও আল হামরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অনুষ্ঠান কমিটির আহŸায়ক ড. মোঃ মোজাহেরুল আলম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও আহŸায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ। পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন প্রভাষকদের মধ্যে রক্তিম বড়–য়া, মোঃ আরাফাত হোসেন, মোঃ খালেদ, কাজী আজিজা বেগম, তাজুল ইসলাম চৌধুরী, শামীম আরা বেগম, নাসরিন বেগম, নাহারিন জান্নাত, মাজেদা পারভীন মুক্তা, মিল্টন রায় চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ