আজঃ সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের আত্মকথন শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জীবনালেখ্য ও যুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি নিয়ে নির্মিত “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন , প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দৌজা বদর প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় আত্মকথন শীর্ষক ভিডিওচিত্র সংকলনের বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সেখানে জানানো হয়, আত্মকথন পৃথকভাবে জেলার মোট ৭৮৫ জন বীর মুক্তিযোদ্ধার ৬১৫টি খন্ডে নির্মিত হয়েছে। প্রতিটি ভিডিও চিত্রের ব্যাপ্তি গড়ে ৫-৬ মিনিট। এতে বীর মুক্তিযোদ্ধার ব্যক্তিগত তথ্য, যুদ্ধকালীন স্মৃতি সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, প্রশিক্ষণ গ্রহণ, রণকৌশল, গেরিলা যুদ্ধ সহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, অভিযান, স্মৃতি স্বতঃস্ফুর্তভাবে উঠে এসেছে। ধারণকৃত ভিডিওগুলিকে প্রতি উপজেলাভিত্তিক এবং ইউনিয়নভিত্তিক সাজিয়ে সংরক্ষণ করা হচ্ছে এবং জেলা পর্যায়ের জীবিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ ধরনের সমন্বিত কাজ বাংলাদেশের মধ্যে ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম বলে জানান, জেলা প্রশাসক। এছাড়াও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বার্ধক্য, ভার্চুয়াল প্লাটফর্মে স্মার্ট প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ী স্মৃতি সংরক্ষণ, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রচার ও প্রসার এবং ভবিষ্যত গবেষণামূলক বিভিন্ন কর্মকান্ডে ব্যবহার করার সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নিজস্ব প্রতিবেদক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আবেদনপত্র জমা দেন।

আলোচিত খবর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান – ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে সরকারের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সীমিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয় বলেই বিষয়টি এ পর্যায়ে এগোচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ