আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

হাজী দেলোয়ার হোসেন রিহাব কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি নির্বাচিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আর.এফ বির্ল্ডাস লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক, শিক্ষানুরাগী, সমাজসেবক হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চাটগাঁর সংবাদ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে পত্রিকার সম্পদক-প্রকাশক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এসময় আরো শুভেচ্ছা জানানো হয় কো-চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুল হাসান ও রিজিওনাল মেম্বার সৈয়দ এরফানুল আলমকে। রিহ্যাব কর্মকর্তা, কর্মচারী ও সামাজিক সংগঠনেরনেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যক্তি জীবনে হাজী দেলোয়ারের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করে একটি গণমাধ্যম পরিচালনাও করছেন তিনি। বর্তমানে তার পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো- আর.এফ বিল্ডার্স লিঃ, আর.এফ প্রোপার্টিস লিঃ, ওয়ার্ল্ড বীচ ডেভলপমেন্ট লিঃ, ওয়ার্ল্ড বীচ রিসোর্ট লিঃ (ক·বাজার), সিটি সেন্টার (কেরানীহাট), ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিঃ, সৌদি বাংলা হাসপাতাল (কেরানীহাট), দৈনিক এই বাংলা মিডিয়া লিঃ।
এছাড়া রাজনীতিক ও সামাজিক পর্যায়েও রয়েছে তার সাবলীল পদচারণা। সা¤প্রতিকালে তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্টর কমান্ডার ফোরামের সাবেক সহ-সভাপতি এবং সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম গাটিয়াডেঙ্গা বায়তুল রহমত জামে মসজিদ, পশ্চিম গাটিয়াডেঙ্গা শাহ আজম গড়ি (রা.) এতিমখানা, পর্যটন রিয়েল এস্টেইট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (প্রিহ্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি, পশ্চিম গাটিয়াডেঙ্গার আল আকসা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য তিনি। সাতকানিয়া লোহাগাড়া সমিতির এই আজীবন সদস্য টেরীবাজার ব্যবসায়ী সমিতি, সাতকানিয়া সমিতিরও আজীবন সদস্য। এগুলোর পাশাপাশি মানব অধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা, লায়ন ক্লাব অব চিটাগাং অগ্রনীর প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির (চট্টগ্রাম) উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ