আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করলেন বসুন্ধরা শুভ সংঘ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে নারী দিবসে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন করে বসুন্ধরা শুভ সংঘ।
“শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা” নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শুক্রবার (৮ মার্চ) বিকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শুভ সংঘ শাখার আয়োজনে রানীশংকৈল অফিসার্স ক্লাব মাঠে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশিক্ষণ গ্রহণকারী অসচ্ছল নারীদের মাঝে ১৫টি সেলাই মেশিন সেট বিতরণ করা হয়।

রাণীশংকৈল শুভ সংঘ শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পৌরমেয়র মোস্তফিজুর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁওয়ের সভাপতি
তাপস দেবনাথ, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরাসহ উপকার ভোগী নারীরা।

অনুষ্ঠানে কালের কন্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে কেন্দ্রীয় অতিথিবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সফিকুল ইসলাম শিল্পী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ