সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ২৯তম চন্দ্র বার্ষিকী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল, দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর শ্রদ্ধেয় পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলোচনা,মিলাদ মাহফিল, দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ৪ রমজান ১৪১৬ হিজরী তারিখে ওফাত হন। তার ২৯তম চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ১৫ মার্চ ২০২৪ খ্রি: শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর এইচ.এম ভবন মিলনায়তনে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৩ টায় হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারীর আতœার মাগফেরাত কামনায় ২৫ নং রামপুর ওয়ার্ডে দু:স্থদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। বাদ ইফতার এতিম মিস্কিন ও মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এসময় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ও এতিম ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করেন। আলোচনাকালে আলোচকগন বলেন, হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী একজন সহজ সরল মনের দানশীল ব্যক্তি ছিলেন। তিনি অলি আউলিয়াদের ভক্ত এবং দরবারে মুসাবিয়ার মুরিদ ছিলেন। এছাড়াও দরবারে মাইজভান্ডারের একনিষ্ঠ আশেকান হিসেবে সত্য ও ন্যায় নীতির উপর জীবন পরিচালনা করে গেছেন। আলোচকগন আরো বলেন, হযতর খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের একনিষ্ট ভক্ত হিসেবে আজীবন আওয়ামীলীগের রাজনীতির সাথে দায়িত্ব সহকারে জড়িত ছিলেন। তাঁর সন্তান ও নাতীরা সমাজে সুপ্রতিষ্ঠিত তাদের মানবসেবা ও সমাজকর্ম বিরল ইতিহাস হিসেবে পরিগনিত হচ্ছে। অনুষ্ঠানে হযরত খাজা আব্দুল হাকিম মাইজভাণ্ডারী (র.) ২৯তম চন্দ্র ওফাত বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক হাজী আলতাফ মিয়া, সহ-সভাপতি লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মাওলানা বশির উদ্দিন, মোস্তফা হাকিম গ্রæপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজাম উদ্দিন, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুখ আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ হাফেজ আব্দুল্লাহ মনজুর আলম ও বাদশা আলম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুছ রজভী। ২৫নং রামপুর ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে স্থানীয় কাউন্সিলার ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোস্তফা হাকিম গ্রæপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম ও সাহিদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফাতেহা শরীফ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহম্মদ আনসারী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ জসিমউদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম, নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম হাসান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম হৃদয় ও নেজামুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, ইব্রাহিম ও হারুন রশিদসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবতা, ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার অনন্য দৃষ্টান্ত।তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। অসহায়, দরিদ্র, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, আত্মত্যাগ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমার শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, হিংসা ও বিভেদ দূর করে মহানবী (সা.)-এর আদর্শে শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।


আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ