আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ঝুঁকিতে ৫০ পরিবার, দূর্ঘটনার আশংকা

ভবনের নিচে সেমাই তৈরীর কাঠের জলন্ত চুল্লী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার ফাইভ স্টার গলিতে অগ্নিঝুঁকিতে এবং ভবন ধসের শংকায় ৫০ পরিবার বসবাস করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। স্থানীয়রা জানান, এ ভবনটি অনেক আগে নির্মিত হয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে। ছাদ ধসে পড়ছে, অথচ ভবন মালিক সংস্কার করছেনা। উপরন্তু এ ভবনে রয়েছে সেমাই তৈরীর চুল্লী। ভবনের নিচে চুল্লী থাকায় সার্বক্ষনিক বসবাসরতদের প্রচন্ড গরম সহ্য করতে হচ্ছে। আবাসিক ভবনে এ ধরণের ঝুঁকিপূর্ন কারখানা না করার বিধি বিধান থাকলেও এ ভবনের মালিক তা মানছেনা। বিল্ডিং তৈরীতে কোন নিয়ম নামেনে ভবন তৈরির অভিযোগ রয়েছে। এমনকি সরকারী প্রতিষ্ঠান সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস কিংবা পরিবেশ অধিদপ্তরের নীতিমালার বালাই নেই এভবনের মালিকের কাছে।
ভবনে বসবাসরতদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বসবাস করছি মৃত্যু ঝুঁকি নিয়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরাবরে অভিযোগ করা সত্বেও সরকারী এ দপ্তরের সঠিক ব্যবস্থা না নেয়ায় কারণে আবাসিক এ ভবনে সেমাই তৈরীর জলস্ত চুল্লি করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি।
ভবনে বসবাসরতদের কাছে জানতে চাইলে তারা বলেন, এখানে থাকতেছি কম ভাড়ার জন্য। আমরা শ্রমিকরা বেশি ভাড়ায় থাকতে পারিনা। তাছাড়া যাতায়াত সুবিধার জন্য আমরা এখানকার থাকছি।
পরিবেশ অধিদপ্তরে অভিযোগকারী মো. মিলন বলেন, আমরা সেমাই তৈরীর কারখানার ধোঁয়ার জন্য এখানে বসবাস করতে পারছিনা। সেমাই তৈরীর কারখানায় কাঠের জ্বালানী ব্যবহার করার কারণে সারাক্ষণ ধোঁয়া এবং ছাইয়ের গন্ধে বাচ্ছারা অসুস্থ হয়ে পড়তেছে। এমনকি আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। স্থানীয়দের অনেকেি জানান পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেও কোন ফল মিলছেনা। এ ভবন তৈরীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোন নকশা বা অনুমোদন নেই। তারপরেও কি করে জরাজীর্ণ এ ভবনের উপরের দিকে আবাসিক ৫০ টি পরিবার মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে?
ভবনের মালিকপক্ষ এ ব্যাপারে কোন কথা বলতে নারাজ। তবে তাদেরই একজন জানান, ঝূঁকিপূর্ণ অন্যসব ভবন ভাঙ্গা হলে আমাদের ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরী করবো। তারা বলেন, সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের টাকায় আমরা ভবন তৈরী করিনি। তাদের আমরা জবাব দিতে বাধ্য নই। আমাদের ভবন কেউই ভাঙ্গতে পারবেনা।
ভাড়াটিয়া একজন জানান, ছাদ সংস্করের জন্য বলেছিলাম, কিন্তু তারা বলেন, এভাবে থাক, নচেৎ চলে যাও। ভাড়াটিয়া কল্যাণ সমিতির নেতা আবুল ফজল জানান, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স. সিটি কর্পোরেশন কি চাচ্ছে সারাদেশের আলোচিত দূর্ঘটনার মতো চট্টগ্রামেও এ ধরণের দূর্ঘটনা ঘটুক?

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ