আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চিংড়ি চাষীদের জন্য সতর্কবার্তা

ইব্রাহীম হোসেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী এক সপ্তাহ খুলনা যশোর বাগেরহাট সাতক্ষীরা
অঞ্চলসহ দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দিনের
তাপমাত্রা 36-40°C হওয়ার সম্ভাবনা আছে। সনাতন
চিংড়ি চাষীদের জন্য এই তাপমাত্রা বিপজ্জনক। যাদের
ঘের বা পুকুরের পানির গভীরতা চার ফুটের কম আছে
তাদের পুকুরের পানির তাপমাত্রা 34°C অতিক্রম করতে পারে। খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের
অধিকাংশ সনাতন চিংড়ি চাষী ঘেরের পানির গভীরতা
২’৫ ফুটের বেশি রাখতে চান না। সেইসাথে অধিকাংশ
খামারি জলজ শেওলা (কাটা শেওলা, ঝাঝি, স্পাইরোগাইরা, বিভিন্ন ধরনের ফিলামেন্টাস এলগি)
দিয়ে ঘের ভরিয়ে রাখতে পছন্দ করেন। দিনের তীব্র
সূর্যের আলোয় জলজ শেওলা সালোকসংশ্লেসনের জন্য
মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইড (CO2) গ্রহণ করে
এবং পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড শেষ হয়ে
গেলে আয়োনিত বাই কার্বোনেট (HCO3) ভেঙে কার্বন
ডাই অক্সাইডে পরিণত করে গ্রহণ করে। ফলে পানির
এলকালিনিটি দ্রুত কমে যায়। দিনে পানির পিএইচ রাতে ৭’৬ এবং দিনে ৯’৫ অতিক্রম করে। চিংড়ি পিএইচ এরওঠানামা ০’৫ এর বেশি সহ্য করতে পারে না। অন্যদিকেপানির তাপমাত্রা ৩৩°C অতিক্রম করলে চিংড়ির পেশিতে পীড়নে কারনে চিংড়ি শরীর বেকিয়ে দুর্বলভাবে(Mussel cramp) চলাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে চিংড়ির মড়ক দেখা দেয়।
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ঘেরের জলজ
শেওলার পরিমাণ কোনোভাবেই ৩০% অতিক্রম করতে
দেওয়া যাবে না অর্থাৎ ঘেরের শ্যাওলা তুলে ফেলে দিতে
হবে। পানির পিএইচ সকাল সাতটায় বিকেল তিনটায়
মেপে দেখতে হবে। পিএইচ ০’৫ এর বেশি ওঠানামা করলে খুব সকালে বা সন্ধ্যায় একর প্রতি ১২-২৫ কেজি
(পানির গভীরতা অনুযায়ী)ক্যালসিয়াম কার্বোনেট ও
৪-৬ কেজি সোডিয়াম বাই কার্বোনেট (খাওয়ার সোডা)
প্রয়োগ করতে হবে। এলকালিনিটি ৬০ পিপিএম এর
কম হলে ভূগর্ভস্থ পানি দিয়ে পানির গভীরতা বাড়াতে
হবে এলকালিনিটি ৮০ পিপিএম এর বেশি হলে জোয়ারের পানি দিয়ে পানির গভীরতা বাড়াতে হবে।
চিংড়ির Mussel cramp দেখা গেলে একর প্রতি ৪-৬
কেজি পটাসিয়াম ক্লোরাইড অথবা এমওপি সার
(১-১’৫ পিপিএম হারে) সন্ধ্যায় পানিতে গুলে প্রয়োগ করতে হবে। ঘেরে ব্যপকভাবে চিংড়ি মড়ক দেখা দিলে
চিংড়ি ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রোগাক্রান্ত
চিংড়ি চিকিৎসার জন্য অকারণ টাকা করলে আর্থিক
ক্ষতির সম্ভাবনা খুব বেশি।
শুভ কামনা সকল চিংড়ি ও মাছ চাষীদের জন্য।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ