এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় ১৪ এপ্রিল রোববার রাত ১২টায় টাঙ্গাইলগামী দ্রুতগতি একটি বাসের চাপায় স্বামী–স্ত্রীর মৃত্যু ঘটনা ঘটে।সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন এই দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ ও তাঁর স্ত্রী তানজিম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ নামে একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন আরও বলেন, স্বামী–স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।













