জাল ভিসা দিয়ে কুয়েত নিয়ে প্রতারণা, দিশেহারা ক্ষতিগ্রস্থ পরিবার 

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরায় জাল ভিসা দিয়ে বিদেশ নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে। এঘটনায় ২০২৩ সালের ১৩ জুলাই ভিক্টিমের চাচা কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত বাহার আলীর পুত্র নজরুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী-০২ নং আদালতে মামলা করে। এতে প্রধান আসামী করা হয় কালিগঞ্জ উপজেলার মহতপুর গ্রামের মৃত মমতাজ গাজীর ছেলে নজরুল ইসলামকে। একই মামলায় আসামী করা হয় নজরুল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন, ভাই মতিয়ার রহমানকে।
মামলা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালী (জয়াখালি) গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে রুহুল আমিন গাজী ইংরেজি ১৯৯৬ সালে কাজের জন্য কুয়েতে যায়। রুহুল আমিনের স্ত্রী দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্ত্রীর চিকিৎসায় উপার্জিত টাকা শেষ হওয়ায় রুহুল আমিন তার ছেলেকে কুয়েতে পাঠাতে বলেন। বিদেশ পাঠনোর জন্য মাধ্যমে হিসাবে কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের মৃত মমতাজ গাজীর পুত্র নজরুল ইসলামের সাথে যোগাযোগ করে তারা। বিদেশ পাঠাতে ভিসা, বিমানের টিকিট, ম্যানপাওয়ার সহ ২০নং ভিসা ২ বৎসরের আকামা সহকারে কুয়েতের ২৪’শ দিনার সমপরিমান বাংলাদেশী মূল্য ৬লক্ষ ৬০ হাজার টাকা গ্রহন করে যোগাযোগকারী নজরুল ইসলাম। পরে নজরুল ইসলাম তার স্ত্রী হাফিজা খাতুন ও ভাই মতিয়ার রহমানকে নিয়ে ২০১৬ সালের  পহেলা ফেব্রুয়ারী তারিখে টাকা গ্রহন করে। সেই সাথে ঐ সালের জুন মাসের ১৯ তারিখে ভিক্টিমের (ওমর ফারুক) এর নামে ভিসা প্রদান করেন। ওমর ফারুক ভিসা নিয়ে কুয়েতে যাওয়ার পরে জানতে পারে তার ভিসা টি নকল। পরে তাকে কুয়েত জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর সাজা শেষে দেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে। পরে এঘটনায় ভিক্টিম ওমর ফারুক ২০২২ সালের ৭ মার্চ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ভিক্টিমের পিতা ভিসা জালিয়াতি ও মানব পাচারকারী বাংলাদেশী নজরুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর (শ্রম), কুয়েত এ লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের জেলা বিশেষ শাখায় নির্দেশ প্রদান করেন। এছাড়া ২২ মালের ৯ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার সজিব তালুকদারের পাঠানো পত্রে প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অপরদিকে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গত ২২ সালের মার্চ মাসের ২১ তারিখে জেলা পুলিশের বিশেষ শাখায় ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে নজরুল ইসলামের বিরুদ্ধে জাল ভিসা প্রদানের বিষয়টি প্রমাণিত হয়। তদন্তে আরো উল্লেখ করা হয় যে, নজরুল ইসলাম একজন চিহ্নিত দালাল। তিনি যাদেরকে বিদেশ পাঠিয়েছেন সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে।
এদিকে, দীর্ঘদিন অতিবাহিত হলেও ক্ষতিপূরণ টাকা ফেরৎ না পেয়ে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবারটি। আর তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে টাকা ফেরৎ সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছে না

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছনা। গত ২৩ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ ইথিওপিয়ানের মধ্যে রয়েছেন – তাদের মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি।ছেলে কিনফে আরেগাউই এবং সিগাবু গেব্রেমারিয়াম পরিবার হিসেবে সান্ত্বনা পেতে আমরা এই সমস্ত আনুষ্ঠানিকতা করেছি। কিন্তু আমি আমার সান্ত্বনা পাবো না,বলছিলেন কিনফে আরেগাউই নামের একজন বাবা।তিনি তার নিজের ছেলে কিব্রমের জন্য শোক জানাচ্ছিলেন।

এটি আমার জন্য সারাজীবনের দুঃখ হয়ে থাকবে।
সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে চলতি বছরের জুনে যে পাঁচজন ইথিওপিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।তাদের একজন কিব্রম কিনফে আরেগাউই।
বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, চীন ও ইরানে। তারপরই সেখানে সৌদি আরবের অবস্থান।

কিনফের মতো অনেক ইথিওপিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের বিশ্বাসের একটি অপরিহার্য উপাদান হলো আনুষ্ঠানিকভাবে ধর্মীয় নিয়মে সমাহিত করা।
২৫ বছর বয়সী এই তরুণের শেষকৃত্য এভাবে করা সম্ভব হয়নি, কারণ তার মৃতদেহ দেশে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়নি।

হুতিদের দখলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতিরা। তাদের এই অগ্রগতিতে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথের নিয়ন্ত্রণ নিয়ে হুতিদের অগ্রগতিতে বিশ্বজুড়ে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।হুতিদের এই সামরিক সাফল্যের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। একই সঙ্গে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম আরও অস্থিতিশীল হওয়ার ঝুঁকি রয়েছে।লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এর নিরাপত্তা নিয়ে যেকোনো ধরনের সংকট আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ