আজঃ রবিবার ২২ মার্চ, ২০২৬

ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম ঃ সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মকর্তা-কর্মচারীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিমঃ সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠান গত রোববার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, আখতার উদ্দিন মাহমুদ, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, জিপিএইচ ইস্পাত প্রতিনিধি ওসমান গণি চৌধুরী, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল প্রাক্তন সভাপতি মোঃ টিপু সুলতান শিকদার, সরোয়ার আমিন বাবু, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মনিকা ভট্টাচার্য, বিএসআরএম প্রতিনিধি ও চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ রকিবুর রহমান (টুটুল), আলমগীর পারভেজ, মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন-প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগের অংশহিসেবে বৃদ্ধ বয়সে সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেন। তিনি বলেন-নেতিবাচক প্রচারণার কারণে শুরুর দিকে এই স্কিমে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও বর্তমানে এই স্কিমে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ প্রবাসে বেশী হওয়ায় তাদের প্রবাসী স্কিমে অংশগ্রহণের হার অনেক বেশী। আমি মনে করি প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের কাছে গচ্ছিত রাখার চেয়েও প্রবাসী স্কিমে বিনিয়োগ করা অনেক বেশী নিরাপদ ও লাভজনক। তিনি আরো জানান-এই স্কিমের টাকা সরকারের বড় বড় মেগা প্রকল্পে বিনিয়োগ করা হবে সেই বিনিয়োগ থেকে অর্জিত অর্থ পেনশনারদের মুনাফা হিসেবে প্রদান করা হবে। পৃথিবীর উন্নত দেশগুলোর আদলে এই স্কিম দেশের মানুষকে আরো আত্মনির্ভরশীল ও আর্থিক নিরাপত্তা প্রদান করবে। তিনি ব্যবসায়ীসহ সকলকে এই স্কিমগুলোর ইতিবাচক দিক সকলের কাছে তুলে ধরার আহবান জানান।
    চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন। শুরুতে তিনটি স্কিমের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হলেও দেশের বেসরকারি চাকরিজীবী এবং বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রগতি স্কিম চালু করা হয়। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মত বেসরকারি চাকরিজীবীরা এবং সাধারণ মানুষও বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা লাভ করবে। পরিবারে বয়স্ক সদস্যরা এ ধরণের আর্থিক নিশ্চয়তার মধ্যে থাকলে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের উপর চাপও কমবে। জনগণের কষ্টার্জিত টাকা যেন সঠিক জায়গায় বিনিয়োগ হয় এবং ঝামেলামুক্তভাবে পেনশনার পায় সেজন্য কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান। চেম্বার সভাপতি পেনশন গ্রহীতাদের সকল সমস্যা নিরসনে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে অফিস, জনবল ও বুথ স্থাপনের আহবান জানান। তিনি এই পেনশন স্কিমে নিজ নাম নিবন্ধনের মাধ্যমে স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করে ব্যবসায়ীদেরও তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেনশন স্কিমে অংশগ্রহণ করার আহবান জানান। অনুষ্ঠানে সর্বজনীন পেনশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় আজাদ চেয়ারম্যানের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রাম-পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এসময় উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম, জয়নাল আবেদীন, হারুন রশীদ, পারভেজসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ।

উপহার গ্রহণকালে গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম বলেন, “ঈদের আগে এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দ আরও বাড়বে।”

এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “গ্রাম পুলিশরা সবসময় জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ঈদের আগে সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।

 

মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করে; দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। নির্বাচনের পূর্বে জনগণকে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা ধীরে ধীরে বাস্তবে রুপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড, কৃষক কার্ডের মত কল্যাণমুখী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। আইনশৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি দমন ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার (১৩ মার্চ) ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “ঈদবস্ত্র বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। জনগণের জন্য কাজ করা, জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, জনগণের কাছে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

বিগত ১৭ বছর আওয়ামী লীগের এমপি-কাউন্সিলররা জনগণের পাশে ছিলনা। জনগণের ভাগ্যন্নোয়নের কথা বলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। মেগা প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সে পাচারের টাকায় আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ইসমাঈল বালি, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক বাবু দিলীপ মজুমদার, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শহিদুল হক, আশরাফুল ইসলাম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুল আলম, মোহাম্মদ হামিদ, জিয়া সাইবার ফোর্স বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, কোতোয়ালি থানা তাঁতি দলের যুগ্ম আহবায়ক মো. শেখ আলী মিঠু , প্রবাল কৃষ্ণ, মোহাম্মদ সেলিম, যুবদলের মো. সাইফুল ইসলাম, মো. নাদিম, রিয়াজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ তুহিন,  সদস্য সচিব মো. জসিম, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ,  কৃষক দলের সদস্য সচিব মো. হোসেন মোহাম্মদ নাসির প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ