আজঃ রবিবার ৩ মে, ২০২৬

চেম্বারে শীর্ষক ওয়ার্কশপ

কি কারণে আমাদের দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে কারণ খুঁজে বের করা জরুরী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ বিজনেস এন্ড ডিজাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)’র যৌথ আয়োজনে “বিল্ডিং এ ডিজাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স” শীর্ষক ওয়ার্কশপ দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, গেস্ট অব অনার বিবিডিএন এর এডভাইজরী কাউন্সিল’র চেয়ারম্যান ও চেম্বারের সাবেক পরিচালক সালাহ্উদ্দীন কাসেম খান, আইএলও’র চট্টগ্রাম অফিস ইনচার্জ অ্যালেক্সিয়াস চিচাম (গৎ. অষবীরঁং ঈযরপযধস), চেম্বার পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, বিবিডিএন’র হেড অব অপারেশন মিস আজিজা আহমেদ, ইউসেপ বাংলাদেশ এর টিম লিডার নন্দিতা চক্রবর্তী, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)’র প্রতিনিধি বাপ্পী চৌধুরী, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ ও সিআরপি সেন্টার ম্যানেজার মোঃ খলিলুর রহমান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন। কর্মশালার মূল বিষয়বস্তুর উপর তথ্যচিত্র উপস্থাপন করেন বিবিডিএন’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার গোলাম কবির। এছাড়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিবিডিএন’র সিইও মুর্তজা রাফি খান।

প্রধান অতিথির বক্তব্যে ওমর হাজ্জাজ বলেন-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ প্রদানকে উৎসাহিত করতে সরকার কর রেয়াত সুবিধাও প্রদান করেছে। আয়কর আইনে কোন প্রতিষ্ঠানে মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের বেশী প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ প্রদান করলে উক্ত কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ যেটি কম তা নিয়োগকারীকে কর রেয়াত প্রদান করা হয়। তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রুজভেল্ট এর উদাহরণ দিয়ে বলেন-প্রতিবন্ধী হয়েও একমাত্র রাষ্ট্র প্রধান হিসেবে একটানা ১২ বছর দেশ পরিচালনা করেছেন এবং বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও ব্লেকহোল আবিষ্কার করে সারা বিশ্বে সাড়া ফেলে দেন। তিনি আরো বলেন-আমাদের মোট জনসংখ্যার ১০ ভাগ প্রতিবন্ধী যা সারা বিশ্বের চেয়ে বেশী। কি কারণে আমাদের দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে তার কারণ খুঁজে বের করা জরুরী।
গেস্ট অব অনার সালাহ্উদ্দীন কাসেম খান বলেন-প্রতিবন্ধীতাকে আলাদা করে দেখার সুযোগ নেই। এক সময় প্রতিবন্ধীতাকে একটা রোগ মনে করা হতো। কিন্তু তারাও এ সমাজের অংশ। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে তারাও সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে সক্ষম হবেন। এসব প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজের বোঝা না হয় সেজন্য তাদেরকে কাজের সুযোগ করে দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। বিবিডিএন’র হেড অব অপারেশন মিস আজিজা আহমেদ বলেন-চিটাগাং চেম্বার ছাড়াও অন্যান্য চেম্বারের সাথেও আমরা কাজ করতে আগ্রহী এবং আগামী জুন মাসে আগ্রাবাদে একটা জব ফেয়ারের আয়োজন করা হবে। উক্ত জব ফেয়ারে প্রতিবন্ধীদের নিয়োগ প্রদানের বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতার আহবান জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে দিনটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৩ মে) জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে র‌্যালি ও বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক প্রফেসর ননী গোপাল সরকার।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সিনিয়র সাংবাদিক অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হির সরকার,সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল,মেহেদী হাসান,সম্পাদক ও প্রকাশক ডেইলি নেত্রনিউজ,সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক মনিরুল ইসলাম,সাংবাদিক হাবীবুর রহমান,মাহবুব আলম, রফিক প্রমুখ।

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক যুবক কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২ মে বিকাল ৩ টার দিকে উপজেলাধীন খানমরিচ ইউনিয়ন এর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-
মো: আলহাজ্ব আফজাল প্রাং, সাং-মহিষবাথান, ভাঙ্গুড়া, পাবনা কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার সহ পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ