আজঃ সোমবার ২২ জুন, ২০২৬

সভাপতি মিঠু; সম্পাদক মাঈন উদ্দিন

মিরসরাই প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। উপজেলার মহামায়া হান্ডি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সাধারণ সভায় উপস্থিতিদের কন্ঠভোটে ২০২৪-২০২৬ বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন। মিরসরাই প্রেস ক্লাবের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জাবেদুল ইসলাম ভূঁইয়া। এরপর প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স¥রণ করে সূচনা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম। এসময় সম্পাদকীয় উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু। এসময় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এসময় প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভুক্ত, মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠনসহ নানাদিক নিয়ে মতামত ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা সদস্য নুরুন নবী আজাদ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, শাহাদাত হোসেন পারভেজ, ওয়াজি উল্ল্যাহ। প্রথম অধিবেশন পর্যবেক্ষন করেন সময় টিভির ওয়েব সম্পাদক মাহফুজুর রহমান। আহবায়ক শারফুদ্দীন কাশ্মীরের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশ সম্পন্ন হয়।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সময় টিভির ওয়েব সম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মেহের গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম, ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান চৌধুরী, এনজিও সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, জমজম সুইটস এন্ড ব্কেসের চেয়ারম্যান আবুল খায়ের সেলিম, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তরুণ ব্যবসায়ী আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ প্রমুখ। এসময় নবঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মিরসরাইয়ের উন্নয়ন, পর্যটন, সমস্যা ও সম্ভবনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন গনমাধ্যমে তুলে ধরছেন সাংবাদিকরা। মিরসরাইয়ের উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকরাও অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে। সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সমন্বিত প্রচেষ্ঠার মধ্যদিয়ে একটি স্মার্ট মিরসরাই গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে যুবককে পেটানোর পর বিদ্যুৎস্পৃষ্টে হত্যা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে যুবককে পেটানোর পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ