আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে হোটেলে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে একটি আবাসিক হোটেলে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারেক (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। গত মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৈদুত্যিক গোলযোগে হোটেলের স্টোররুম থেকে লাগা আগুনের ধোঁয়া লাগোয়া কক্ষে ছড়িয়ে পড়ে বলে আব্দুর রাজ্জাক জানান।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, প্রাথমিকভাবে জানত পেরেছি, তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঢাবি,র উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের  নতুন উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

১৬ মার্চ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন  নিশ্চিত করেছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এরই মধ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকেপদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে তিনি ব‌লেন- ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কিভাবে এটিকে আরো শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি।এ ছাড়াও বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ