আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিলল ৭ সোনার বার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্ট থেকে এনএসআইয়ের সহযোগিতায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। একটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধার সোনার বারগুলোর ওজন প্রায় এক কেজি বলে জানা গেছে।
    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্টের পাশের রুমের ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় লুকানো সাত পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সোনাগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স জি-৯-৫২০’এ করে বিমানবন্দরে এসেছে।তিনি আরও জানান, সোনার বারগুলোর ওজন ৮১৬ গ্রাম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ