আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

রাঙ্গুনিয়ায় এসএসসিতে জিপিএ-৫ কমলেও পাসের হার বেড়েছে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় এসএসসিতে জিপিএ-৫ কমলেও পাসের হার বেড়েছে। এবার দাখিলে রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসা ও রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা পাশের হার সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম হয়েছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে সর্বোচ্চ ৬ জন জিপিএ-৫ পেয়েছে হযরত আবদুল কাদের জিলানী দাখিল মাদ্রাসা। এছাড়া ভোকেশনালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন জিপিএ পেলেও প্রথম হয়েছে ঘাটচেক উচ্চ বিদ্যালয়। তাদের ৯৫.৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

উপজেলার ৪১টি স্কুলের মোট ৩ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৯৮৮ জন। পাসের হার ৮৫.৪৪ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৭৯.৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন, গতবার ছিল ৯৭ জন এবং এর আগের বার পেয়েছিল ২৫৭ জন। দাখিলে ১৫টি মাদ্রাসার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮০ জন। পাসের হার ৯০.৩৪ শতাংশ। গতবছর ছিল ৬৮.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, যা গতবছর ছিল ৫ জন। এছাড়া ভোকেশনালে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২৪ জন। পাসের হার ৯২.৯৫ শতাংশ। যা গতবার ছিল ৯২.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন, গত বছর পেয়েছিল ১১ জন।
রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, উপজেলায় পাসের হারের দিক থেকে প্রথম হয়েছে সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী উচ্চ বিদ্যালয়। তাদের ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। পাসের হার ১০০ শতাংশ এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছ। তাদের পাসের হার মাধ্যমিকে ৯০.১৬ শতাংশ এবং ভোকেশনালে ৯১.৯৫ শতাংশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ