আজঃ বুধবার ৬ মে, ২০২৬

পর্দা নামল প্রিমিয়ার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের

ক্রীড়া প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় জয়ী হয়েছে স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ। প্রতিষ্ঠাতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। গত সোমবার রাতে নগরীর অক্সিজেন স্পোর্টস জোনে চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ও ইংরেজি বিভাগ। খেলার মূলপর্বের ফলাফল হয় ১-১। মূলপর্বে প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের পক্ষে শাহীন আলম গোল করেন। ১৯ মিনিটের মাথায় ইংরেজি বিভাগের পক্ষে মো. শাকিল গোল করে তা পরিশোধ করেন।এরপর ট্রাইবেকার পর্বে স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ ৫-৪ গোলে ইংরেজি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। এসময় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন ও বোরহানুল হাসান চৌধুরী, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা, ট্রেজারার এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান মাহতাবুর রহমান ছিলেন।
খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শাহীন আলম। তিনি গোল্ডেন গ্লাভসও লাভ করেন। ইংরেজি বিভাগের তাসিন গোল্ডেন বল, অর্থনীতি বিভাগের শাহরিয়ার ইকবাল ও ইংরেজি বিভাগের মো. শাকিল যৌথভাবে গোল্ডেন বুট অর্জন করেন।
অনুষ্ঠানে অনুপম সেন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে এ ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের উন্নয়নে উনার ভূমিকা ছিল বিরাট। বিশেষভাবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার অবদান বিশাল। তিনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায়ে প্রায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি মেয়র থাকাকালে জীর্ণ-শীর্ণ বিদ্যালয়গুলোকে সিটি করপোরেশনের অধীনে নিয়ে সেগুলোর অভূতপূর্ব মানোন্নয়ন করেছিলেন। তিনি স্বাস্থ্যখাতে দুটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। অনেক কমিউনিটি ক্লিনিকেরও তিনি প্রতিষ্ঠাতা। চট্টগ্রামে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। আমি তাকে চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তা ও মাঠের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছিলাম। তিনি তা আমলে নিয়েছিলেন। এবিএম মহিউদ্দিন চৌধুরী-প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া নিয়ে তার স্বপ্নের অংশ।
হাসিনা মহিউদ্দিন বলেন, এ টুর্নামেন্ট একদিন অনেক বড় হবে, বড় পরিসরে অনুষ্ঠিত হবে। আমি বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি এবং বিজয়ী ও রানার আপ দল সামনে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। বোরহানুল হাসান চৌধুরী বলেন, এ ধরনের টুর্নামেন্টের ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটির এক বিভাগের সঙ্গে অন্য বিভাগগুলোর আন্তরিক সম্পর্ক তৈরি হবে। এ সম্পর্ককে আমরা অভ্যন্তরীণ সামাজিক সম্পর্ক বলতে পারি।
প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব পঙ্কজ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির সদস্য টুটন চন্দ্র মল্লিক, স্টিভ অস্কার ডি রোজারিও, হিল্লোল সাহা, ফারহানা শিরিন চৌধুরী, বদরুল হাসান আওয়াল, তাসনিম উদ্দিন চৌধুরী, মামুন অর রশিদ, সুমিত ধর, অর্পা পাল, হাসান মুরাদ ও কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন। এর আগে, ২ মে এবিএম মহিউদ্দিন চৌধুরী-প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় বাংলাদেশের।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। ক্লার্ক ও ক্লেভার সমান ৫১ রান করে আউট হন। ২৭ বলে ৩৯ রান করেন কেলি।

শেষ দিকে ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লার্কসন।
১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন তারা। তবে দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার। ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন এই দুই ব্যাটার। লিটন কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে দলীয় ৬৬ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর ২৫ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে বিপদ বাড়ে বাংলাদেশের।

এরপর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১৩৪ রানে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। এক চারের সঙ্গে দুই ছক্কা হাঁকান তিনি। ইমনের বিদায়ের পর ক্রিজে আসা শামীম হোসেনকে নিয়ে আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন হৃদয়। শামীমও চড়াও হন কিউই বোলারদের ওপর। ২৬ বলে ফিফটি পূরণ করেন হৃদয়। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রান অপরাজিত থাকেন হৃদয়। অন্যদিকে ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান অপরাজিত থাকেন শামীম।

ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।উপজেলা পরিষদ খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।


টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০,পাবনা-০৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আছগার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।


উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভাঙ্গুড়া, পাবনার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্ম কে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ