গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট থেকে শীতলক্ষ্যা নদীরঘাট পর্যন্ত ইউনিবøক দ্বারা রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৬মে বৃহস্পতিবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১কোটি ৬৬লক্ষ ১১হাজার ৬০৬ টাকা ব্যয় মেসার্স ফুলবানু এন্টারপ্রাইজ এ ড্রেনসহ সড়ক নির্মাণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান লিটন, দৈনিক জনকন্ঠের সাংবাদিক শরিফ ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা শাহনাজ আহমেদ, বদরুদ্দিন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন ডিপটি, যুবলীগ নেতা জাকির হোসেন, মোবারক হোসেন, মাহবুবুর রহমান, মফিজুর রহমান, আব্দুস ছাত্তার ভুঁইয়া, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, পনির হোসেন, সমাজসেবক মোবারক হোসেন প্রমুখ।
পরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ