রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল

সাদ্দাম উদ্দিন নরসিংদী।

নরসিংদী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল। দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে রাজপথ থেকে ওঠে আসা একজন পরীক্ষিত নেতা হিসেবে আবালবৃদ্ধ- বনিতা থেকে শুরু করে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
গণমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে আবিদ হাসান রুবেল সুপরিচিত। দীর্ঘদিন বিশ্বস্থতার সাথে আওয়ামী রাজনীতির একজন কর্মী হিসেবে দলের দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনকল্যাণমূলক কাজ জনসাধারণের মাঝে প্রচারণা করে আসছেন। পাশাপাশি তিনি গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জনবান্ধব নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ ভোটাররা ততই বিশ্লেষণ করছে। সাধারণ গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে কে দাঁড়াতে পারবে? দিনে-রাতে কাকে কাছে পাওয়া যাবে? কার দ্বারা সমাজ থেকে মাদক নিমূল করা যাবে? কে বেশি উন্নয়ন করতে পারবে? নানান জন নানান ভাবে আলোচনা করতে শোনা গেছে। সর্বশেষে আবিদ হাসান রুবেলের চশমা প্রতীককে আস্থা রাখার কথা ভাবছেন সাধারণ ভোটাররা।
তিনি হলেন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের নাতনী, এবং রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলীর দ্বিতীয় ছেলে।
আবিদ হাসান রুবেল রায়পুরা পৌরসভার নজরপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি রায়পুরার সর্বদলীয় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি মেথিকান্দা উত্তরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এবং রায়পুরা আদর্শ মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ধর্ম-বর্ণের বৃত্তের বাইরে গিয়ে, নানা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল ইতোপূর্বে আর্তমানবতার সেবায় গৃহীত পদক্ষেপগুলো অতি ব্যাপক ও বিস্মৃত। অসংখ্য অসহায়, গরীব ও দুস্থদের মাঝে অন্ন- বস্ত্র- বাসস্থানের ব্যবস্থা গ্রহনের পাশাপাশি, বেকারদের কর্মসংস্থানে নিয়েছেন কার্যকর পদক্ষেপ।
চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নামা আবিদ হাসান রুবেল এ সময়ের সাহসী একজন নেতা হিসেবে নির্বাচনে তার বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে প্রবীণ রাজনীতিবীদ ও এলাকার সচেতন মহল মনে করছেন। অন্যদিকে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা উল্লেখ করে জনপ্রিয়তার দিক থেকে শক্তিশালী প্রার্থী তিনি। দলীয় সমর্থন দেয়ার বিকল্প নেই বলে ধারনা করেছেন নেতা কর্মী ও সমর্থকরা।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল প্রতিনিধিকে বলেন, জনগণের ভালোবাসাকে পূঁজি করে এবং রায়পুরা বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগনের ভোটে নির্বাচিত হলে রায়পুরা উপজেলাকে মাদক মুক্ত ও আপামর জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাবো, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে সেবাকেন্দ্র চালু করে মানুষের দোঁড়গোড়ায় সরকারের বিদ্যমান সেবা পৌঁছে দেব। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।
সাধারণ ভোটারদের সাথে কথা হলে, তারা বলেন, তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী। তার বিরুদ্ধে সাধারণ জনগণের কোনো অভিযোগ নেই। রায়পুরা বাসী এবার তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। সে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে শুনে বিভিন্ন এলাকার বৃদ্ধ, যুবক সকলেই সাধুবাদ ও সমর্থন জানিয়েছেন। তার গণসংযোগে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ