নগরকান্দা উপজেলা চেয়ারম্যান হলেন কাজী শাহ জামান বাবুল, ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান -শাহানা পারভীন মনি

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হলো নগরকান্দা উপজেলা নির্বাচন।উপজেলার ৯ টি ইউনিয়নের ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় মোট ভোটার সংক্ষ্যা ১লাখ ৬৯ হাজার ৪৯৭ জন।।এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার৭৪ জন,নারী ভোটার সংখ্যা ৮১ হাজার ৪ শত ২৩ জন।চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নগরকান্দায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ জামান বাবুল ( আনারস প্রতীক) নিয়ে ৩৭,২০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে মনিরুজ্জামান সরদার ২৪,৪৩৬ ভোট পেয়ে পরাজিত হয়।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল প্রতীক) নিয়ে ২৬,৯১৮ পেয়ে বিজয়ী হয়েছে মুফতি মোস্তাফিজুর রহমান, তার নিকটতম টিয়া পাখি প্রতীক মোঃ রাকিবুল লস্কার ১২,৩৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেেন ২৫,৩৫৯ ভোট পেয়ে (হাঁস প্রতীক)শাহানা পারভীন মনি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক ২১,১৮৩ ভোট পেয়ে পরাজিত হন।ফরিদপুর পুলিশ সুপার মোসের্দ আলমের দিক নির্দেশনায় উপজেলা নির্বাচনী প্রতিটি কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ডাকা।

নগরকান্দা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন ফরিদপুর পুলিশ সুপার স্যারে দিকনির্দেশনায় নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর যে কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্নভাবে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম শেষ হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তি পূর্নভাবে উপজেলা নির্বাচন শেষ করতে পেরেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ