বিশ্বায়নের এ যুগে সর্বক্ষেত্রে স্কীল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড় পরিসরে গতকাল শনিবার দনব্যাপি অনুষ্ঠিত হয়েছে ‘কীরন মাস্টারকার্ড প্রেজেন্ট চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪। এ দিন সকাল ১০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও, ফাউন্ডারসহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২২ জন অতিথি।
উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ক্যারিয়ার ফেস্ট আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ^ায়নের এ যুগে স্কীল ডেভেলপমেন্টের উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, “তরুণদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে পারদর্শিতা অর্জন করতে হবে। বিশেষ করে নেতৃত্বদান, ভাষা শিক্ষা অধ্যয়ন, প্রযুক্তিগত শিক্ষায় সক্ষমতা অর্জনসহ সকল ক্ষেত্রে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।” তিনি সকলকে প্রথাগত শিক্ষায় নিজেদের সীমাবদ্ধ না রেখে সময়য়োপযোগী আধুনিক বিজ্ঞান মনস্ক ‘স্মার্ট শিক্ষায়’ শিক্ষিত হয়ে উদ্যোক্তা ও উদ্ভাবনী কাজে আত্ননিয়োগ করে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। উপাচার্য সকলকে সর্বক্ষেত্রে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান।
পিএল প্রোলিফারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট-এ এক্সিলেন্স বাংলাদেশ এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান এবং হেড অব মার্কেটিং এক্সিলেন্স বাংলাদেশ নাহিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের (এমএসএলপি) সাধারণ সম্পাদক রাফি মিনহাজ ও এক্সিলেন্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বেনজির আবরার।
দিনব্যাপি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিদের প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় এবং উদ্যোক্তা তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন- সাব্বির নাসির, ম্যানেজিং ডিরেক্টর এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন), মাহতাব উদ্দিন আহমেদ, ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার বিল্ড আইকন কনসালটেন্সি লিমিটেড, ফাহিম মাশরুর, বিডিজবস.কম, শার্ক ট্যাংক বাংলাদেশ, ইন্দ্রনীল চট্টপাধ্যায়, সিএমও ব্র্যাক ব্যাংক প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উদ্যোক্তা এবং এসময়ের আইকনিক ফিগার এর উপস্থাপনাসহ দিনব্যাপী চমৎকার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা, সুযোগ ও পুরষ্কার প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বহিষ্কৃত জামায়াত নেতা অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামী আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বহিষ্কৃত সাবেক উপজেলা জামায়াতের আমিরকে বুধবার ৫ আগস্ট দুপুরে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১ থেকে এ তথ্য নিশ্চিত করেছন।

র‍্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রদ্ধাঞ্জলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মোঃ সুবক্তগীন এবং পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ