আজঃ বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সুযোগ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইএলওর কানাডা সরকারের অর্থায়নে প্রগ্রেস প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিডব্লিওসিসিআই) “নারী উদ্যোক্তা ঃ চট্টগ্রাম অঞ্চলে চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক একটি বিভাগীয় পর্যায়ের কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে প্রায় ২০০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যারা পরবর্তীতে একটি ক্রেতা-বিক্রেতা বৈঠকে অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হাসান খান, ওয়েল ডিজাইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পৌতিআইনেন এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।
কর্মশালা চলাকালীন আলোচনায় চট্টগ্রাম বিভাগের নারী উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ ও সুযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়, যার উদ্দেশ্য ছিল এসএমই এবং শিল্প প্রবৃদ্ধির জন্য জাতীয় নীতি উন্নয়নকে অবহিত করার অন্তর্দৃষ্টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ডক্টর আমীর মোহাম্মদ নাসরুল্লাহ সমাজে নারী উদ্যোক্তাদের বহুমুখী গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণাপত্রে জোর দেওয়া হয়েছে যে, নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষতা দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, দারিদ্র হ্রাস হবে, মানব সম্পদ উন্নয়ন হবে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে। চিহ্নিত মহিলা উদ্যোক্তাদের জন্য মূল সম্ভাব্য রয়েছে বন্দর এবং বাণিজ্য-সম্পর্কিত ব্যবসা, ম্যানুফ্যাকচারিং, পর্যটন এবং আতিথেয়তা, কৃষি এবং কৃষিভিত্তিক ব্যবসা, আইটি এবং ডিজিটাল পরিষেবা,স্বাস্থ্য এবং সুস্থতা এবং হস্তশিল্প।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বাংলাদেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে ভবিষ্যতে উপযোগী ব্যবসার সুযোগের ওপর জোর দিতে বলেন। তিনি মন্তব্য করেন, “এই অঞ্চলে বঙ্গোপসাগর থেকে প্রচুর সম্পদ এবং কৃষি-পণ্য ও ফল রয়েছে যেগুলি সহজেই বৈশ্বিক ভ্যালুচেইনে একীভূত করা যেতে পারে। আমাদের কেবলমাত্র সঠিক প্যাকেজিং সহ রপ্তানি-মানের পণ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্বব্যাপী আমাদের উদ্যোক্তাদের সংযুক্ত করার দক্ষতা প্রয়োজন।”
তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলির ভূমিকাও তুলে ধরেন, উল্লেখ করেছেন যে নারী উদ্যোক্তারা খুব কমই ব্যাঙ্ক ঋণে খেলাপি হন এবং নারী উদ্যোক্তাদের জন্য অর্থের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য নীতি পরিবর্তনের প্রয়োজন হলে তিনি ঈডঈঈও-কে সমর্থন করার জন্য প্রতিশ্রæতিবদ্ধ।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌতিআইনেন বলেন, “চট্টগ্রাম বিভাগ অনন্যভাবে একটি প্রাণবন্ত অর্থনৈতিক হাব হিসেবে স্থান পেয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ২০২৬ সাল নাগাদ এলডিসি অবস্থান থেকে উন্নীত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আধুনিক প্রযুক্তি গ্রহণ করা এবং একটি প্রতিযোগিতামূলক কর্মশক্তি গড়ে তোলা অপরিহার্য। ওখঙ ঈগঝগঊ-কে সমর্থন করতে প্রতিশ্রæতিবদ্ধ, যা কর্মসংস্থান এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, শোভন কাজ নিশ্চিত করা এবং সামাজিক ন্যায় বিচারের অগ্রগতি। কম উৎপাদনশীলতা, অনানুষ্ঠানিক উদ্যোগ, অর্থের সীমিত অ্যা·েস, প্রতিযোগিতামূলক সমস্যা,দক্ষতার ফাঁক এবং বিঘিœত প্রযুক্তির কারণে চাকরি হারানোর ঝুঁকির মতো চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই নারী উদ্যোক্তাদের সমর্থনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করব।”
কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধ বিবেচনা করে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির উইম্যান চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা তাদের ব্যবসার উন্নতির জন্য তাদের সম্মুখীন হওয়া বাধা এবং তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উল্লেখ করেন।
মনোয়ারা হাকিম আলী, ঈডঈঈও-এর সভাপতি, বলেন যে তারা নারীর জন্য ব্যবসায় প্রয়োজনীয় আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা প্রশিক্ষণ, ডিজিটাল স্বাক্ষর , সাংস্কৃতিক সংবেদনশীলতা, বাজার সংযোগ, নীতি ও নিয়ন্ত্রক সহায়তা, ব্যবসা সুরক্ষা এবং মহিলা সমবায়ের দ্বারা পরিচালিত ব্যবসাগুলিকে বাড়াানোর উপর জোর দেবে।
চিটাগাং উইম্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিডব্লিউসিসিআই) ২০২৩ সাল থেকে আইএলও প্রোগ্রেস প্রকল্পের বাস্তবায়নকারী অংশীদারদের মধ্যে একটি। প্রকল্পটি পর্যটন, কৃষি-সহ নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সহায়তা পরিষেবা এবং মূল্য চেইন গভর্নেন্স উন্নত করতে সিডব্লিউসিসিআই-কে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। খাদ্য প্রক্রিয়াকরণ, আইসিটি পরিষেবা এবং কেয়ার ওয়াক এই প্রকল্পের মূল সেক্টর।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন স্থানেসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ নিহত ও আহত ৭ টি পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জি: মোহাম্মদ আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক মাফুজ রানা, উচ্চমান সহকারী রুস্তম আলীসহ অন্যান্যরা।সেখানে সাতটি পরিবারের মাঝে ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক- ২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাক, ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পৃথক দুটি অভিযানে দুইজনকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০)কে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের বাসিন্দা।এ সময় ট্রাকটির পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপ, ট্রাক ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোনসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের বাসিন্দা।উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, পৃথক দুটি অভিযানে জব্দ করা ট্রাক, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ