আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ডিমলায় কালবৈশাখী। দেড় শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড

আনোয়ার হোসেন ডিমলা নিলফামারী:

নিলফামারী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীলফামারীর ডিমলায় ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা, ডালিয়া ও বাইশপুকুর গ্রামে দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবার। ঝড়ে অধিকাংশ ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন।
ঝড়ে উড়ে যাওয়া বাড়ি। স্থানীয় খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার বলেন, ‘ঝড়ে আমার ইউনিয়নের বাইশপুকুর গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা ১টা পর্যন্ত শতাধিক পরিবারের টিন ও বাঁশের কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান তিনি সাংবাদিকদের বলেন, ঝড়ে যেসব এলাকায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঝড়ে আহত এক নারী।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালামা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কাজ চলছে। তালিকা হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ করা হবে। তা ছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ