আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী নবাগত ৩ মুখ

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

Oplus_131072

কুড়িগ্রাম:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে (২৯মে) বুধবার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় , এসময় ভোট কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ ও সতর্ক থেকে ভোট গ্রহণে সহায়তা করেন।জানা যায় এবার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।একটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়নের মোট ১৪৩ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে কে এম মহিবুল হক খোকন বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন, মোঃ রবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং মিনারা খাতুন সেলাই মেশিন প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।জানা গেছে,নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী তিনজই এবারে প্রথম ও নবাগত পরিষদে বসতে যাচ্ছেন। বিপুল ভোটে নির্বাচিত তিনজন কে বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ