আজঃ বুধবার ৬ মে, ২০২৬

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার! আটক-৩

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী।

নরসিংদী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লিবিয়া থেকে রোমেল নামে একব্যক্তিকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নরসিংদী (পিবিআই)।
উদ্ধার হওয়া ভুক্তভোগী হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি থানার বাগরাইট গ্রামের আসাদ মিয়ার ছেলে রোমেল মিয়া (৩৪)।
মঙ্গলবার (৪ জুন) বিকালে পিবিআই নরসিংদী পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার নারিশা (পশ্চিমচর) গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২৮), একই এলাকার মৃত ওয়াহাব খানের ছেলে সোহেল (২৪) এবং কিশোরগঞ্জের ভৈরব থানার মৌটুপি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে আকারিছ মিয়া (৫৪)। এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, ৯টি মোবাইল সেট ও বিকাশ সিম সহ মোট ২২টি সিম উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী রোমেলের চাচাতো ভাই লিবিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় মানবপাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহর সাথে। সে সুবাদে রোমেল এর বড়ভাই বাবুলের সাথে পাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহ’র মুঠোফোনে একাধিকবার কথা হয়। একপর্যায়ে বাবুলের ছোটভাই রোমেলকে লিবিয়ায় আনতে রহমতউল্লাহ’র সাথে ৪ লক্ষ টাকার চুক্তি হয়। পরে রোমেলকে দুবাই মিশর হয়ে লিবিয়া নিয়ে যায়। লিবিয়া পৌছার পর রহমত উল্লাহ তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেয়। বেশকিছু দিন পর পাচারকারী চক্রের অজ্ঞাত সদস্য রোমেলের বড়ভাই বাবুলের ইমু নম্বরে ভিডিও কলে রোমেলকে বদ্ধ অন্ধকার একটি কক্ষে আটক করে মারধর করতে থাকে এবং আরও ১২ লক্ষ টাকা দাবি করে। পরে পাচারকারীরা বাবুলের চাচাতো ভাইয়ের মোবাইলে ব্যাংকের একাউন্ট নম্বর ও ১২টি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলে। পরে রোমেল এর বড়ভাই বাবুল চলতি বছরের ১০ এপ্রিল পিবিআই নরসিংদীতে একটি অভিযোগ দায়ের করেন। পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) বিষয়টি আমলে নিয়ে তাত্ক্ষণিক ব্যবস্হা নিতে নির্দেশ প্রদান করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পিবিআইয়ের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে ৯টি মোবাইল সেট, নগদ দেড় লক্ষ টাকা এবং বিকাশ সিম সহ ২২টি সিম উদ্ধার করা সহ আটক করেন। আরও জানা যায় যে, রোমেলকে দেশে ফিরিয়ে আনতে পিবিআই লিবিয়ান এ্যাম্বাসিতে যোগাযোগ করলে লিবিয়ার পুলিশ রোমেলকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠায়। পরে গত ২৪ মে পিবিআই নরসিংদী’র একটি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে ভিকটিম রোমেলকে রিসিভ করে পরিবারের হাতে তুলে দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পশ্চিমবঙ্গে বিজেপি বড় ব্যবধানে জিতার পর, তৃণমূলের মমতা ব্যানার্জির বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পশ্চিমবঙ্গে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার পর তৃণমূল প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ
তুলেছেন। তিনি বলেছেন, বিজেপি একশ’র বেশি আসন চুরি করেছে, এই জয় অনৈতিক। সোমবার রাতে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ