চট্টগ্রামে এবার কাঁচা চামড়ায় লোকসান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে এবার তেমন চামড়া বিক্রি করতে পারেননি ব্যবাসায়ীরা। ফলে লোকসান দিতে হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নষ্ট হয়ে যাওয়া ১০ হাজারেরও বেশি চামড়া রাস্তা থেকে সরিয়ে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ১৭ জুন ঈদুল আজহার সকালে শুরু হয় পশু কোরবানি। দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে চামড়া কেনাবেচা ছিল বেশ সুশঙ্খল। স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখে। সন্ধ্যা পর্যন্ত মৌসুমি সংগ্রহকারী ও খুচরা বিক্রেতাদের অনেককে নগরীর আতুরার ডিপোতে সরাসরি আড়তে নিয়েও কাঁচা চামড়া বিক্রি করতে দেখা যায়। আবার আড়তদারের প্রতিনিধিদেরও নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটসহ চামড়া সংগ্রহের কয়েকটি স্পটে ঘুরে চামড়া কিনতে দেখা যায়। তবে মধ্যরাতের পর দৃশ্যপট পালটে যায়।
জানা গেছে, প্রথম ধাপের কাঁচা চামড়া সংগ্রহের পর আড়তদারের প্রতিনিধিরা মাঠ থেকে ‘উধাও’ হয়ে যান। আড়তদাররাও চামড়া কেনার গতি শ্লথ করে দেন। এরপর গত ১৮ জুন ভোরের দিকে আবার আড়তদার ও তাদের প্রতিনিধিরা সক্রিয় হলেও ততক্ষণে মৌসুমি সংগ্রহকারী ও খুচরা বিক্রেতারা ক্লান্ত হয়ে পড়েছেন। চামড়াও নষ্ট হওয়ার উপক্রম। এরপর আড়তদারদের নির্ধারিত দামেই তারা চামড়া বিক্রি করতে বাধ্য হন। অনেকে সেই ভোরে রাগে-দুঃখে ও হতাশায় সড়কের ওপর চামড়া ফেলে দিয়ে বাড়ি চলে যান।
এর আগে আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটবাজির অভিযোগ তুলে পাঁচ বছর আগে কোরবানির পশুর কাঁচা চামড়া সড়কে ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চট্টগ্রামের মৌসুমি সরবরাহকারী ও খুচরা বিক্রেতারা। গত কয়েক বছরে তারা অনেকটা নিষ্ক্রিয়ই হয়ে পড়েছিলেন। এ বছর আবার কোরবানির সময় তারা বেশ সক্রিয় হয়ে উঠেছেন। তবে লাভ হয়নি, পাঁচ বছরের পুরনো চিত্রই আবার ফিরে এসেছে চট্টগ্রামে। সড়কে ফেলে দেওয়া হলো কাঁচা চামড়া।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেট, বিবিরহাট গরুবাজারের সামনে এবং আতুরার ডিপো এলাকায় সড়কে কেউ কেউ কাঁচা চামড়া ফেলে গেছেন। এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা সেগুলো বর্জ্যের সঙ্গে সংগ্রহ করে ডাম্পিং জোনে নিয়ে গেছি। খুব বেশি চামড়া নষ্ট হয়নি, চৌমুহনী থেকে দুই-চার হাজারের মতো, সব মিলিয়ে বড়জোড় ১০ হাজার হতে পারে।
এদিকে কর্ণফুলী মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী হাসিব মোল্লা কোরবানির পর দুপুরে ১৪০ পিস কাঁচা চামড়া নিয়ে ওই মার্কেটের সামনে বিক্রির জন্য হাজির হয়েছিলেন। তিনি জানালেন, গড়ে ৪৫০ টাকা করে কেনা প্রতিটি কাঁচা চামড়া তিনি রাত ১১টার দিকে ৩৮০ টাকা দরে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। তার ২০ হাজার টাকা লোকসান হয়েছে।
এছাড়া স্থানীয় একদল মৌসুমি সংগ্রহকারী ৮০০ পিস চামড়া নিয়ে এসেছিলেন। সেগুলো বিক্রির দায়িত্ব নিয়েছিলেন হাসিব। ভোর ৫টার দিকে সেগুলো ১২০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করে দেন, যদিও সেগুলো কেনা হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। কর্ণফুলী মার্কেটের আরেক ব্যবসায়ী একই দরে ২৫০ পিস চামড়া কিনে বিক্রি করতে বসেছিলেন। তাকেও ভোরের দিকে প্রতিটি চামড়া ১৫০ টাকা দরে বিক্রি করে বাড়ি চলে যেতে হয়েছে।
হাসিব মোল্লা বলেন, সন্ধ্যার পর্যন্ত আড়তদারের লোকজন ৪০০ থেকে ৪৫০ টাকায় চামড়া কিনেছে। ৫০০ টাকাতেও কিনেছে। সন্ধ্যার পর আমরা অনেক খুঁজেও তাদের পাচ্ছিলাম না। আমি চামড়া ধরে রেখে ভুল করেছি। রাত ১১টার দিকে বিক্রি করে দিয়েছি। আমাকে ৩০ হাজার টাকা নগদ দিয়েছে, ২০ হাজার টাকার চেক দিয়েছে। চেকের টাকা আদৌ পাবো কি না, কে জানে! আমার ২০ হাজার টাকা লস হয়েছে। চামড়াগুলো বিক্রি করে না দিলে পচে যেত।শুধু চৌমুহনী এলাকায় ২০ থেকে ২৫ লাখ টাকার অন্তত আড়াই হাজার পিস কাঁচা চামড়া সড়কে ফেলে যাওয়ায় নষ্ট হয়েছে বলে দাবি হাসিব মোল্লার। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চামড়ার ব্যবসা ধ্বংস করে দিয়েছে। আগে আমরা তিন হাজার টাকায় চামড়া কিনে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতাম। দুই হাজার টাকায় চামড়া কিনে আড়াই হাজার টাকায় বিক্রি করতাম। এখন চামড়ার দাম দেড়-দুই শ টাকা। চামড়ার ব্যবসা না করলে কী হয়! এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আমি আর চামড়ার ব্যবসা করব না।
চৌমুহনী-বাদামতল-ছোটপোল এলাকা মিলে চার হাজারেরও বেশি চামড়া বিক্রি না হওয়ায় নষ্ট হয়ে দাবি করে ছগীর বলেন, ‘একেকজনের তিন-চার লাখ টাকা লস হয়েছে। এ ব্যবসা ধ্বংস হয়ে গেছে। আমরা এ ব্যবসা আর করব না।
এর আগে ২০১৯ সালে আড়তদার ও তাদের প্রতিনিধিরা ‘অস্বাভাবিক দরপতন’ ঘটিয়ে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনা বন্ধ রেখেছিলেন। এতে কাঁচা চামড়া সড়কে ফেলে দিয়ে তাদের বিদায় নিতে হয়েছিল। এরপর ২০২৩ সাল পর্যন্ত চার বছর মৌসুমি সংগ্রহকারীদের আর তৎপরতা ছিল না। কিন্তু এ বছর আবার চট্টগ্রাম নগরীর কিছু কিছু এলাকায় মৌসুমি সংগ্রহকারীরা কাঁচা চামড়া সংগ্রহ করেন। চৌমুহনী কর্ণফুলী মার্কেট এলাকায় কোরবানির পর দুপুরে চামড়া নিয়ে আসা তরুণদের কয়েকটি দলকে দেখা গিয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত মৌসুমি সংগ্রহকারীদের কাছ থেকে কিনে খুচরা বিক্রেতারা আড়তদারের প্রতিনিধির কাছে অথবা সরাসরি আড়তে বিক্রি করতেন। মাঠ থেকে মৌসুমি সংগ্রহকারী উধাও হওয়ার পর একদিনের ব্যবসায় বিনিয়োগকারী খুচরা বিক্রেতার সংখ্যাও কমে আসে। চার বছর পর ফের সক্রিয় হওয়া মৌসুমি সংগ্রহকারীদের আবার ‘শিক্ষা দিয়ে’ মাঠ থেকে ‘আউট’ করতে আড়তদারদের সিন্ডিকেট এ কারসাজি করেছে বলে দাবি খুচরা বিক্রেতাদের কয়েকজনের।
বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি আব্দুল কাদের জানিয়েছেন, ঈদুল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ জুন) দুপুর পর্যন্ত কোরবানি দেওয়া গরু, মহিষ ও ছাগল মিলিয়ে প্রায় দুই লাখ কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে। এর মধ্যে গরু প্রায় পৌনে দুই লাখ। এ ছাড়া গাউছিয়া কমিটির কাছে আরও ষাট হাজারের মতো চামড়া আছে। আড়তদার সমবায় সমিতির টার্গেট সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহ। মঙ্গলবার দুপুর পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশ চামড়া সংগ্রহ হয়েছে। কাদের জানান, চট্টগ্রামে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি হয়। এ ছাড়া নগরীর সব এলাকা ও উপজেলা থেকে এখনো সব চামড়া আড়তে পৌঁছায়নি। অনেকে আড়তে না এনে সরাসরি ট্যানারি মালিকের কাছে বিক্রি করবেন। সব মিলিয়ে তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিদ্যুৎ সংকট কাটিয়ে উৎপাদনে ইপিজেডের ৫০১টি শিল্প প্লট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাহিদার সমান বিদ্যুৎ পেয়ে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম ইপিজেডের ৫০১টি শিল্প প্লটে। স্বস্তি ফিরেছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। এর আগে গ্যাস সংকটের কারণে প্রায় অচল হয়ে পড়ে ইপিজেডের নিজস্ব ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র। ফলে পিডিবি থেকে পাওয়া ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে মেটানো যাচ্ছিল না চাহিদার অর্ধেকও। এতে উৎপাদন ব্যাহত হচ্ছিল কারখানাগুলোতে। গত শনিবার থেকে ইপিজেডের চাহিদা অনুযায়ী ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

জানা গেছে, চট্টগ্রাম ইপিজেডে কর্মসংস্থান প্রায় দুই লাখ মানুষের। এখানে আছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০১টি শিল্প প্লট। বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও ভারতের বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।বছরে প্রায় ২৩৭ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয় ইপিজেড থেকে। প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে শনিবার থেকে সব শিল্প প্লট চাহিদা অনুযায়ী ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। পুরো বিদ্যুৎই পিডিবি সরবরাহ করছে। এতে স্বাভাবিক হয়েছে উৎপাদন।

জানা গেছে, ইপিজেডের কারখানাগুলো পুরোদমে চালাতে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এর মধ্যে ১৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করে বেসরকারি ইউনাইটেড গ্রুপের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা। গ্যাস সংকটের কারণে ওই কেন্দ্র থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় ইপিজেড কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পিডিবি ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। বাকি ৩৫ মেগাওয়াট না পাওয়ায় ৫০১টি শিল্প প্লটে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীরা সাপ্তাহিক ছুটি পরিবর্তন, কর্মঘণ্টা কমানো, ওভারটাইম বন্ধ এবং ডিজেলচালিত জেনারেটর ব্যবহারের মতো বিকল্প ব্যবস্থা নিয়েছিলেন।

পিডিবি দক্ষিণ জোনের প্রধান কামাল উদ্দিন বললেন, চুক্তি অনুযায়ী বিদ্যুত দেয়ার সক্ষমতা আমার ছিল না। এরপরও আমি দেশের স্বার্থে বিকল্প চেষ্টা করেছি। সফলও হয়েছি। দেশের অগ্রাধিকার এই খাতে বিদ্যুত দিতে পেরে আমারও ভালো লাগছে।হেমপেল রি ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। উৎপাদন স্বাভাবিক করতে কারখানাগুলো পুরোদমে কাজে নেমেছে। এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে।

যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের অস্থিরতায় দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে সরকার যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তিন প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ছয় কার্গো এলএনজি কেনা হবে।

আজ বুধবার(১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবগুলো উপস্থাপন করেন।

ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে দুই কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার দরে এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে দুই কার্গো এলএনজি জেকে এম সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক ৫৪ মার্কিন ডলার যোগ করে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৯৫ মার্কিন ডলার দরে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়। যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬ সাল থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৬ সালে পাঁচ কার্গো, ২০২৭ সালে ছয় কার্গো এবং ২০২৮ সালে তিন কার্গো এলএনজি জেকে এম সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক শূন্য ৮৭৫ মার্কিন ডলার যোগ করে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ২০২৮ সালে আরও তিন কার্গো এবং ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতিবছর ১০ কার্গো করে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এসব এলএনজির মূল্য নির্ধারণ করা হবে ১২১ শতাংশ এইচএইচ সূচকের সঙ্গে ৫ দশমিক ২০ মার্কিন ডলার যোগ করে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ