আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ছুটি শেষ ঃ ফের ব্যস্ত হচ্ছে নগরজীবন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদুল আজহার ছুটি শেষে চট্টগ্রাম মহানগর আবার চিরচেনা রুপে পরিণত হচ্ছে। গতকাল বুধবার সকাল থেকে নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস টার্মিনালে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।
এদিকে, ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তিনদিনের ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অফিসে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই। যথাসময়ে গাড়ি ছেড়ে আবার সময়মতো নগরে চলে আসছে। ঈদের ছুটি শেষ হলেও অধিকাংশ মানুষ সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে বেশি সময় গ্রামে থাকছে। তাই এখনও সড়কে যাত্রীচাপ তেমন বাড়েনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ