আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহন

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্বভার গ্রহন করেন। এসময় নব-নির্বাচিত জনপ্রতিনিধিগন তাদের কর্মী সমার্থকদের নিয়ে উপজেলা পরিষদে আসেন। উপজেলা পরিষদ চত্বরে বিশাল বহর পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ফুলেল শুভেচ্ছা জানান। নব-নির্বাচিতদের সফর সঙ্গী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জয়া রানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সুধীজন। পরে দায়িত্বভার গ্রহন করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ