আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও স্যার বিনামূল্যে বিতরণ

বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০ জুন বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশি জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কৃষি অফিস চত্বরে এর শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাপা সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম সহ কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলায়২ হাজার ১ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫কেজি উফশি আউশ ধানের বীজ এবং১০কেজি ডিএপি ও ১০কেজিএমওপি স্যার বিতরণ করা হবে।অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ