আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

মানিকগঞ্জ:

মানিকগঞ্জের হরিরামপুরে আবারো রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃ’ত্যু

বাবুল আহমেদ মানিকগঞ্জ :

হরিরামপুর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে হোসেন বেপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়।

হোসেন বেপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ বেপারির ছেলে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেল ভাইপার সাপে তাকে কামড় দেয়। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তার বাড়িতে আনা হয়েছে। শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছে জানিয়ে মোয়াজ্জেম হোসেন জানান, আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান জানান, এর আগে হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ চরাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি— এই ৬ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকেপাশাপাশি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ 
সেইসঙ্গে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চার পরিচালক পদে রদবদল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বড় পরিবর্তন করা হয়েছে। চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা ব্যাংকের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে- পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে বদলি করা হয়েছে। তার বদলে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন। এই পরিবর্তনের মাধ্যমে উভয় বিভাগের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা সমন্বিতভাবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি হিসেবে) দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি ব্যাংকের অর্থ এবং নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তদারকি করবেন।

এছাড়াও, পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন, যেখানে তিনি নীতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করবেন।
অতিরিক্ত পরিচালক হিসেবে, মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন। তার বদলির মাধ্যমে সদরঘাট অফিসের প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও দক্ষভাবে পরিচালনা করা হবে।অফিস আদেশে বলা হয়েছে যে এই বদল অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ