আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে লালদিয়ার চরে গড়ে উঠবে আরেকটি আধুনিক টার্মিনাল

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় বিমানবন্দর সড়কের পাশে লালদিয়ার চরে গড়ে উঠবে আরেবটি আধুনিক টার্মিনাল। যার পরিচিতি পাবে লালদিয়া টার্মিনাল নামে। ইতিমধ্যে এই লালদিয়ার চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) কর্তৃপক্ষ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) ডেনমার্কের সঙ্গে টার্মিনাল নির্মাণের সমীক্ষা, নকশা ও আলোচনার জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১০ জুন এ সংক্রান্ত একটি চুক্তি হয়। টার্মিনালটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় বাড়বে। এছাড়া প্রায় ১ হাজার জনের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এর আগে নগরীর পতেঙ্গায় বিমানবন্দর সড়কের পাশে গড়ে ওঠা পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সম্প্রতি চালু হয়েছে। এবার নজর তারই পাশে লালদিয়ার চরে। সেখানে এবার গড়ে উঠবে আরেকটি আধুনিক টার্মিনাল।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, প্রথম দিকে লালদিয়ার চরে বাল্ক কার্গো টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে সরকার সিদ্ধান্ত নেয় কনটেইনার এবং বাল্ক কার্গো উভয়ই পরিচালনার জন্য সেখানে একটি বহুমুখী টার্মিনাল নির্মাণ করা হবে। গত বছরের শুরুর দিকে মায়েরস্ক গ্রুপ লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব জমা দেয়।
বন্দর সূত্র জানায়, ৪৬ একর জমিতে এই টার্মিনাল নির্মাণ করা হবে, যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। প্রস্তাবিত লালদিয়া কনটেইনার টার্মিনালের দৈর্ঘ্য হবে ৪৫০ মিটার, বার্থের গভীরতা হবে সাড়ে ১০ মিটার এবং জাহাজের ড্রাফট হবে সাড়ে ৯ মিটার। বাংলাদেশ-ডেনমার্ক সরকারের মধ্যকার জিটুজি চুক্তির আওতায় পিপিপি মডেলে এটি তৈরি করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার। প্রকল্পটিতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) হবে বিধায় এ বিনিয়োগ দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ