আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

জাতীয়:

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি তদন্তে ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ঢাকা অফিস:

ঢাকা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ তদন্তে পাসপোর্ট অধিদফতরের ৮ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

বেনজীরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদের সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ রয়েছে, বেনজীর আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে জালিয়াতির মাধ্যমে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই ঘটনার সাথে পাসপোর্ট অধিদফতরের সংশ্লিষ্ট ৪ পরিচালক, ১ উপ-পরিচালকসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় বসে ৩টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজীর আহমেদ। দিয়েছিলেন বায়বীয় ফোন নম্বর। সবশেষ আবেদনটি প্রায় ধরা পরে গেলেও র‍্যাব ডিজির প্রভাব খাটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট পেয়ে যান। সেখানেও দেন উদ্ভট ফোন নম্বর, যার কোনো অস্তিত্বই নেই দেশে।

এদিকে, বেনজীর আহমেদ ও তার স্ত্রী ও দুই মেয়েকে দুদক থেকে দুই দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জেলা পরিষদের ৪২ প্রশাসক নিযুক্ত। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া পর  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ