আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

থানায় সাধারণ ডায়েরী করার জের বখাটের হামলার শিকার তরুণী

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

থানায় সাধারণ ডায়েরীর করার জেরে তরুণীর উপর হামলা করেছেন এক বখাটে। চট্টগ্রাম মহানগরের গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ওই বখাটে হল বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামের মাহবুবুল আলমের পুত্র মো.পারভেজ আলম (৪১)। হামলার শিকার তরুণী হলেন, ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকার আবুল খায়েরের কন্যা নুর জাহান বেগম। এর আগে গত ২৫ জুন ওই তরুণী বখাটের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ১৪৪৮) দায়ের করেন।
ডায়েরী সূত্রে জানা গেছে, বখাটে মো. পারভেজ আলম পরিচয়ের সুবাধে ওই তরুণীর সাথে প্রায় সময় ফোনে কথা বলে উক্তাক্ত করতো। এছাড়া বখাটে প্রায় সময় নানারকম অশালীন কথাবার্তা বলার পাশাপাশি বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজী না হলে গত ২৪ জুন ওই তরুণীর বাসায় এসে বিভিন্ন প্রকার ভয়ভীতি দিয়ে আসে। এরপর ডবলমুরিং থানায় ডায়েরী করার জের ধরে গোসাইলডাঙ্গা এলাকায় ওই তরুণীর উপর হামলার ঘটনা ঘটে। এসময় বখাটে ও তার সাথে আসা ৫জন নারী পুরুষ ওই তরুণীকে বিভিন্নস্থানে পিটিয়ে আহত করে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় বন্দর থানায় আরো একটি সাধারণ ডায়েরী (নং-১৫০৩) দায়ের করেন ওই তরুণী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ