আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে আন্তঃস্কুল গোল্ডকাপ টুর্নামেন্টে চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামেের বোয়ালখালী ” আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩০) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেছে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন আফিফ হান্নান ও গিয়াস উদ্দিন। খেলার ধারা বর্ণনা করে এসএম জসিম উদ্দিন। এ টুর্নামেন্ট গত ২৭ জুন শুরু হয়। এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আকবর, কামরুল হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ বাবলু, নির্বাহী সদস্য ফজলুল কবির, শিক্ষক বিশ্বজিত চৌধুরী, মো.ইলিয়াস প্রমুখ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ