আজঃ শুক্রবার ১৯ জুন, ২০২৬

বাগেরহাট:

শরণখোলায় বিয়ের দাবিতে তিন সন্তানের পিতার বাড়িতে প্রেমিকার অবস্থান

শাহাদাত হোসাইন শরণখোলা বাগেরহাট:

শরণখোলা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা ওয়ার্ডের মৃতঃ মাস্টার এনায়েত হাওলাদারের ছেলে মোঃ বাবু হাওলাদারের (৩৮) বাড়িতে একই গ্রামের ও প্রতিবেশী মোঃ জাকির সেফাইয়ের মেয়ে আদুরি আক্তার (২১) বিয়ের দাবিতে তিন সন্তানের পিতা প্রেমিক মোঃ বাবু হাওলাদারের বাড়িতে ০৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে অবস্থান করেন। বিয়ের দাবিতে তিন সন্তানের পিতা প্রেমিক মোঃ বাবু হাওলাদারের বাড়িতে অবস্থান করা আদুরি আক্তার জানান দীর্ঘদিন ধরে মোঃ বাবু হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয়েছে। মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করে ঘর সংসার করবেন এই কথা বলে তার সাথে প্রেম করে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেন। আদুরি আক্তার আরও জানান তার প্রথম এক জায়গায় বিয়ে হয়েছিল। তিনি সেখানে সংসার করা অবস্থায় মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করবেন বলে সেই ছেলের কাছ থেকে তাকে ডিভোর্স করান। ডিভোর্স করানোর পর দীর্ঘদিন সময় অতিবাহিত হলেও আদুরি আক্তার কে বিয়ে না করে শারীরিক সম্পর্ক চালিয়ে যান। এরপরে আদুরি আক্তার বাবু হাওলাদারকে বিয়ে করতে বললে তিনি অস্বীকৃতি জানান। আদুরি আক্তার ও মোঃ বাবু হাওলাদারের এই সম্পর্কের বিষয়টি আদুরি আক্তারের মা-বাবা সহ গ্রামবাসী জেনে যায়। সবাই জেনে যাওয়ার কারনে আদুরি আক্তার মোঃ বাবু হাওলাদারের বাড়িতে গিয়ে বিয়ের দাবি করেন। কিন্তু মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করতে আবারও অস্বীকৃতি করেন। আদুরি আক্তার দাবি করেন তাকে মোঃ বাবু হাওলাদার সহ তার আত্মীয়স্বজনরা মারধর করেন। বিয়ের দাবিতে মোঃ বাবু হাওলাদারের বাড়িতে আদুরি আক্তারের অবস্থানের একপর্যায়ে তিনি বিষ পান করতে চেষ্টা করেন। মোঃ বাবু হাওলাদারের স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আদুরি আক্তারের বিষয়ে মোঃ বাবু হাওলাদের কাছে জানতে চাইলে তিনি বলেন মিথ্যা ও চক্রান্তমূলক আমাকে ফাঁসানোর জন্য এই জঘন্য কাজ করানো হচ্ছে। আদুরি আক্তারের বিয়ের দাবিতে মোঃ বাবু হাওলাদারের বাড়িতে অবস্থানের বিষয়টি শরণখোলা থানা পুলিশকে জানানো হলে সেখানে দ্রুত শরণখোলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ও সাব ইন্সপেক্টর মহিলা কনস্টেবল সহ ঘটনাস্থল পরিদর্শন করেন । শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই বিষয়ে তদন্তের আগে কোন কিছু বলা যাচ্ছে না। শরণখোলা থানা পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আদুরি আক্তারকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে। সোমবার দুপুরে কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ায় এ ঘটনাটি ঘটে। জয়ন্ত বিশ্বাস ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জয়ন্ত বিশ্বাসের বাড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটি (৯) টেলিভিশন দেখতে আসে। এ সময় মেয়েটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারের লোকদেরকে জানায়। পরিবারের সদস্যরা পুলিশকে জানালে সাগরদাঁড়ি এলাকা থেকে পুলিশ জয়ন্ত বিশ্বাসকে আটক করে। শিশু মেয়েটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাসকে আটককরা হয়েছে। শিশু মেয়েটি পুলিশের হেফাজতে রয়েছে।

শার্শায় ৪ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের শার্শা পল্লীতে ৪ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত আলম গাজী যশোর জেলার শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের জহর গাজীর ছেলে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানার মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৭, তারিখ- ২৩ মে ২০২৬। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) সকালে স্বরুপদাহ গ্রামের আল আমিন ও সাথী দম্পতির ৪ বছরের কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে “কাঠি ভাজা” খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি টংঘরে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও নির্যাতনের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

শিশুটির দাদি জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও পরে এলাকাজুড়ে ঘটনাটি ছড়িয়ে পড়লে তারা থানায় অভিযোগ করেন।বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে রয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার পরপরই মামলা গ্রহণ ও অভিযুক্ত আসামী আলম গাজীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”#

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ