ফাইনালের ফল যাই হোক।।সিদ্ধান্ত বদলাবেন না ডি মারিয়া

ফাহাদ ইবনে মাহমুদ ফাহিম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২০২১ এর কোপা আমেরিকা, এরপর কাতার বিশ্বকাপ, এই দুই টুর্নামেন্টের ফাইনালেই আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যানহেল ডি মারিয়া। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি হলে, পার্শ্বনায়কের চরিত্রে ডি মারিয়াও ছিলেন। এবারের কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। দল ফাইনালে ওঠার পর ফের অবসর নিয়ে কথা বলেছেন ডি মারিয়া।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
আর্জেন্টিনার চলমান সোনালী যুগের অন্যতম নায়ক ডি মারিয়া। এই প্রজন্মের অন্যতম সেরা তো বটেই, ফুটবল ইতিহাসের সেরাদের একজনের মধ্যেও থাকবেন তিনি। ৩৬ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে ১৪৪ ম্যাচ খেলে চতুর্থ সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন।
কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। এদিন ম্যাচ শেষে ডিস্পোর্টসরেডিওকে ডি মারিয়া বলেন, আমি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য প্রস্তুত নই, কিন্তু এটাই উপযুক্ত সময়। ফাইনালে যাই হোক না কেন, আমার মনে হয়, আমি সামনের দরজা দিয়েই বের হয়ে যেতে পারব। আমি সর্বস্ব দিয়েছি। আমি এই (আর্জেন্টিনার) জার্সির জন্য সবসময় আমার জীবন উৎসর্গ করেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত অন্তবর্তি সরকারের উপদেষ্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশের পর, দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।তদন্ত কমিটি মনে করে, এ ঘটনা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা সামনে এনেছে। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট প্রশাসনিক কাঠামো, কার্যকর কূটনৈতিক যোগাযোগ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

প্রতিবেদনে খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক বা কূটনৈতিক সিদ্ধান্তের কারণে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা যেন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বিশ্বকাপে বাংলাদেশকে না পাঠানোর সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মত থাকলেও, দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থে এমন একটি প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি, যেখানে কোনো সিদ্ধান্তের কারণে ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়।

নিরাপত্তা শঙ্কার কারণে গত ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে না পাঠানোর সিদ্ধান্ত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এককভাবে নিয়েছিলেন বলে জানিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি তাদের ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল ম্যাচ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাব ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী (সিআইপি)। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক সমাজের এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মকর্তারা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারিয়ে জয় তুলে নেয় প্রতিপক্ষ টিম। ম্যাচের শুরুতে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ