আজঃ শনিবার ২১ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অবরুদ্ধ টাইগারপাস মোড়, পথচারীদের সীমাহীন ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

ট্রেন ছিল আটকা, সড়কেও বসলেন শিক্ষার্থীরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার চট্টগ্রাম নগরীর টাইগারপাস সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় বাতিল ও কোটা সংস্কারের দাবিতে গতকাল বুধবার দুপুর একটা ২০ মিনিটে নগরীর টাইগারপাস সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে, সকাল সাড়ে ১১টায় দেওয়ানহাট রেললাইন অবরোধ করেন তারা। এছাড়া সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারির আদেশ এলেও চট্টগ্রামে রেলপথ ও সড়ক ছাড়ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। রেলপথ অবরোধের কারণে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এছাড়া ট্রেনের সূচিও এলোমেলো হয়ে পড়ে।
এদিকে টাইগারপাস সড়ক অবরোধের কারণে নগরীর

লালখানবাজার, দেওয়ানহাট, আমতল ও নিউমার্কেট সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে অনেক চালককে গাড়ি ঘুরিয়ে ভিন্ন পথ অবলম্বন করতে দেখা গেছে। এছাড়া অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে। এসময় পুলিশের গাড়িকেও আটকাতে দেখা শিক্ষার্থীদের।
এর আগে গত ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন কোটা বাতিলের দাবি জানানো শিক্ষার্থীরা। শুরু থেকে চার দফা দাবি জানিয়ে এলেও গত ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন। দাবিটি হচ্ছে, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, আমরা দুপুর থেকেই টাইগারপাসে অবস্থান করেছিলাম। শিক্ষার্থীদের একটি অংশ রেললাইন অবরোধ করে ছিল। অন্য একটি অংশ টাইগারপাস সড়কে এসে অবস্থান নিয়েছে। যান চলাচল বন্ধ। তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছে। কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে আমরা সার্বক্ষণিক নজর রাখছি।
এছাড়া গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর দেওয়ানহাট এলাকায় অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে উচ্চ আদালত থেকে স্থিতাবস্থা জারির খবর পৌঁছে। এরপর শিক্ষার্থীরা ফিরে যাবেন বলে ধারণা করা হলেও তারা যাননি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবরোধের কারণে সেটা পাহাড়তলী স্টেশনে আটকা পড়ে আছে। এছাড়া ঢাকার উদ্দেশে মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার কথা। কিন্তু সেটা ডকে আটকা আছে। চালক একবার আসার চেষ্টা করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সেটা অবরোধ করলে ওই ট্রেন আবার ডকে ফিরে যায়। তিনি বলেন, যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক যাত্রী আমার কাছে এসে কৈফিয়ত চাচ্ছেন।
এদিকে দুপুর ১টা ২০ মিনিটে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে টাইগারপাস এলাকায় সড়কে গিয়ে অবস্থান নেন। এতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট, লালখান বাজারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ হয়ে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় ঈদ উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন করেন স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। ২০ মার্চ, বিকালে জনসাধারণ নিয়ে উদ্বোধন করেন। এ উদ্যোগে স্থানীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য নতুন এই বিনোদন সুবিধা চালুর প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য মো: ফোরকান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, সাংবাদিক ও পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং কুতুবদিয়ার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুতুবদিয়ার বাতিঘর সী-বীচ ইতোমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই বোট সার্ভিস চালুর মাধ্যমে এলাকাটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পরপরই পর্যটকরা প্যাডেল বোট ও কায়াকিং বোটে চড়ে সাগরের মনোরম পরিবেশ উপভোগ করেন। আয়োজকরা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে ইফতার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

উৎসব মুখর পরিবেশে ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ : আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণসহ চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।এক শুভেচ্ছা বার্তায় তিনি চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণ, বিএনপির সর্ব পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবি এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আবু সুফিয়ান বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ভাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের শিক্ষা-আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে তিনি বলেন, ঈদের আনন্দ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল নাগরিকের জীবন। ঈদের আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। উৎসব মুখর পরিবেশে সকলের ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

প্রসঙ্গত, মাননীয় সংসদ সদস্য ঈদের দিন সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে চান্দগাঁও আবাসিক এ-ব্লকে অবস্থিত নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ২য় দিন সন্ধ্যায় বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থিত কে.বি কনভেনশন হলে মাননীয় সংসদ সদস্য’র উদ্যোগে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকা, চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ