আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নিলফামারী:

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ার হোসেন ডিমলা নিলফামারী:

ডিমলা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীলফামারীর ডিমলায় ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” ও ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়।

এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বারী সূর্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান, মো. আফজালুল হক, মো. ফিরোজুল আলম, মো. ওমর ফারুক, মো. নুরে আলহাজ হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, খগাখরিবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ- লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ এবং শিশুর মাঝে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা, কর্তব্যপরায়নতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রতিবছর ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হচ্ছে।

এছাড়াও ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ”সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ” ২০২২- এর ফুটবল টিমের ০৫ (পাঁচ) জন খেলোয়াড় উঠে এসেছে ”বঙ্গমাতা শেখ ফজলিাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে”র মাধ্যমে। এটি বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ