আজঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

রাজশাহী:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ম শ্রেণির ছাত্রীকে এসিড মারার হুমকি

সাইফুল ইসলাম বাগমারা রাজশাহী:

বাগমারা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ম শ্রেণির ছাত্রীকে এসিড মারার হুমকি দিলেন বকাটে প্রেমিক, রাজশাহী বাগমারার দামনাশ বাজারের এক ফিড ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ছাত্রীর পরিবার।

বেলাল অ্যাসিড ছুড়ে মেরে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মুখমন্ডল ঝলসে দেওয়ার হুমকি দেন বলে জানা যায়। এই ঘটনায় ওই ছাত্রীর নিরাপত্তা ও প্রতিকার চেয়ে তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম শনিবার বিষয়টি নিশ্চিত করে ওই বখাটে ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ পারদামনাশ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক মেধী ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় দামনাশ বাজারের নারিশ পোল্ট্রি ফিড ডিলার বেলাল হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যাক্ত করে আসছিল। বেলাল হোসেন নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ব্যবসা করার নামে দামনাশ বাজারে এসে প্রায় ছয় মাস ধরে ওই ছাত্রীকে অপহরণের এবং অ্যাসিড ছুড়ে মেরে মুখমন্ডল ঝলসে দেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে উত্যাক্ত করে আসছিল। এতে ওই ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যায়। এইসব ঘটনায় এর আগেও থানায় জিডি করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ওই বখাটে ব্যবসায়ী বেলাল হোসেনকে দুই মাসের মধ্যে অন্যত্র বিয়ে করতে হবে, দিনের বেলায় দোকানে আসতে পারবে না এবং ওই ছাত্রীর চোখের আড়ালে থাকতে হবে মর্মে মুসলেকা দিয়ে সে রক্ষা পায়। এরপর ওই ছাত্রী আবার স্কুলে আসা-যাওয়া শুরু করে। কিন্তু মাত্র একমাস যেতে না যেতেই বুধবার সকালে দামনাশ কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের লিচু বাগানের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় বখাটে ফিড ব্যবসায়ী বেলাল হোসেন ওই ছাত্রীর দুই হাত চেপে ধরে বোতল থেকে অ্যাসিড ছুড়ে মারার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে গোবিন্দপাড়া ইউপির সাবেক সদস্য মকলেছুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুদ রানাসহ আশে-পাশের লোকজন এগিয়ে এলে অ্যাসিডের আক্রমন থেকে ওই ছাত্রী রক্ষা পায়। এ সময় ওই বখাটে বেলাল হোসেন পালিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইসাসমিন বলেন, ওই ছাত্রী অত্যন্ত মেধাবি। সে বিজ্ঞান বিভাগে ছাত্রী। তার রোল নম্বর ১। কিন্তু ঘটনার পর থেকেই সে আর স্কুলে আসছে না।

এদিকে ভূক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, নিরাপত্তার অভাবে মেয়েকে এখন আর স্কুলে পাঠাতে পারছেন না। প্রশাসন যদি তার মেয়ের নিরাপত্তার ব্যবস্থা না করে এবং ওই বখাটের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তার মেয়ের লেখাপড়া হয়তো এখান থেকে শেষ হয়ে যাবে।

এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ওই বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ জন্য হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই দম্পতি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের আবাসিক হোটেলে অভিযানে গ্রেফতার-১১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকলিয়া থানার রাজাখালী এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজাখালীর ইউনিপার্ক হোটেলে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহীন (২০), মো. কামাল উদ্দীন (২৫), মো. নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মো. ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), মো. শাহাদাত হোসেন (২৫) এবং মনি আক্তার (১৯)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর মূলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ