হানিয়ার শেষকৃত্যে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গিকার

বিশেষ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসমাইল হানিয়ার শেষকৃত্যে সমবেত শোকার্তরা এই হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছ। তেহরানের কেন্দ্রস্থলে সমবেত শোক পালনকারীরা এই হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে ইরান ও
তার আঞ্চলিক মিত্ররা বৃহস্পতিবার হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
যে মুহূর্তে ইসরায়েল – ফিলিস্তিন শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিল, সে মুহূর্তে ঘটলো এ হত্যাকান্ড।তেহরানে বৃহস্পতিবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার শেষকৃত্যে বিপুল সংখ্যক জনতা যোগ দিয়েছে। ইসমাইল হানিয়া বুধবার ভোরে এক হামলায় নিহত হন।হামাস ও ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েল এখনো এনিয়ে কোনো মন্তব্য করেনি।
হানিয়ার মৃতদেহ কাতারে নিয়ে যাওয়া হয়েছে।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, শেষকৃত্যে ভাষণে বলেছেন, ইসরায়েল এবং ‘যারা এহত্যাকান্ড ঘটিয়েছে তাদের অবশ্যই আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে’। লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে হানিয়াকে হত্যা করা হয়েছে।ইসরায়েলকে উদ্দেশ্য করে হাসান নাসরুল্লাহ বলেছেন-আপনারা লাল রেখা অতিক্রম করেছেন। ফুয়াদ শুকর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন-ইসরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত রয়েছে।যারা আমাদের উপর হামলা করবে, আমরা প্রতিশোধে আক্রমণ করব।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানান, ইরানের কর্মকর্তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে তেহরানে জরুরি ভিত্তিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নিয়ে বৈঠক করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ