আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না: চসিক মেয়র রেজাউল

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে শনিবার দুপুরে বহদ্দারহাট মোড়ে নাশকতা ও নৈরাজ্য বিরোধী সমাবেশে এ মন্তব্য করেন মেয়র। মেয়র বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতাবিরোধীরা শোকাবহ আগস্ট মাস এলেই মাথা চাড়া দিয়ে উঠে। তারা এমাসে বঙ্গবন্ধুকে হত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা ও জঙ্গিবাদের বহু ঘটনা ঘটিয়েছে। আগস্ট মাসের পূর্বে শিক্ষাথীদের কোটাবিরোধী আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার একটি পরিকল্পনা। তিনি বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের নির্মূলে আমাদেরকে ঐক্যবদ্ধবাবে রাজপথে থাকতে হবে।
মেয়র আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি অপশক্তি সারা দেশে নাশকতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করা এখন সময়ের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে এরা বারবার আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।
সমাবেশে উপস্থিত ছিলেন-আব্দুচ ছালাম এমপি, সাবেক এমপি নোমান আল মাহমুদ, শহিদুল আলম শহিদ, হারুনুর রশিদ হারুন, নাঈমুদ্দিন খান, দিদারুল আলম, হাজী সাহাবউদ্দীন, মোহাম্মদ এসহাক, সামশুল আলম, নুরু মোহাম্মদ নুরু, মোজাহেরুল ইসলাম, আনসারুল হক, ইউনুচ কোম্পানী, নুরু মোহাম্মদ নুরু, মনজুর হোসেন, এম.আশরাফুল আলম, নুরুল আমিন মিয়া, রুমকি সেনগুপ্ত, এডভোকেট শাকিল, এসরারুল হক এসরার, নুর মোস্তফা টিনু, নুরুল আমিন মামুন, জসিম উদ্দিন, এম এ মুছা, এডভোকেট আইয়ুব খান, নুরুল আমিন নুরু, জাহেদুল আলম, সাইফুদ্দীন খালেদ সাইফু, নিজাম উদ্দিন নিজু, মো. ইলিয়াছ, মো. ইসা, আকবর আলী আকাশ, খালেদ হোসেন খান প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ