কোটা সংস্কার আন্দোলনে নিহত ওমর বাড়ি বোয়ালখালী

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোট সংস্কার ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মো. ওমর (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে। গত সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে ঢাকা উত্তরায় বিজয় পর পুলিশের গুলিতে মারা যায় সে। সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর আকুবদন্ডী ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় বলে জানা গেছে। সে বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে। তার মা রুবী আকতার বলেন, তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন পূরণ হয়েছে ঠিকি তবে সে আর বেঁচে নেই। ঢাকায় বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় সে।
স্থানীয় মো. রায়হান বলেন, সে অনেক মেধাবী ছিল। এ বছর ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার কথা। ইঞ্জিনিয়ার হয়ে সে এখন মৃত। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা একজন সৌদি প্রবাসী। তিনি বর্তমানে সৌদি আবর থেকে বাংলাদেশের নিজ বাড়িতে আসার পথে। তার বাবা বাড়িতে (বোয়ালখালী) আসলে জানাযা নামাযের সময় নির্ধারণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উজিরপুরে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

সামাজিকমাধ্যমে  এঘটনার একটি ভিডিও শনিবার ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়।  খুঁটিতে বাঁধা বাবার পাশে তার  শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময়  বেশ কয়েকজনকে দাঁড়িয়ে এদৃশ্য দেখতে  থাকতে দেখা যায়।

 

ভারতীয় হাই কমিশন ঢাকায় স্বচ্ছতা হি সেবা  কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় হাই কমিশন, ঢাকায় স্বচ্ছতা হি সেবা ২০২৬ কার্যক্রম  এই উদ্যোগের অংশ হিসেবে সাফাই মিত্রদের সম্মাননা প্রদান করা হয় এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তাঁদের অমূল্য অবদানের প্রশংসা করা হয়।

 

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ