আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে আবুল হাশেম বক্কর

প্রেস রিলিজ

শেখ হাসিনা দেশে গুম খুনের সংস্কৃতি চালু করেছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কামিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ একটি খুনি, ক্ষমতা লোভী দল। ক্ষমতায় টিকে থাকতে বার বার শেখ হাসিনা তার হাতকে রক্তাক্ত করেছে। দেশের গুম খুনের সংস্কৃতি চালু করেছিল। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। দলীয় সন্ত্রাস ও প্রশাসনকে সর্বচ্ছ অপব্যবহার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা করেছিল। ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহতালা তাদের চোখের সামনে দেখিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়। বেগম জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি সাহসে অবিচল ছিলেন। বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই-সংগ্রাম করেননি। স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন, স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় খুনি ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে লাড়াই করেছে, আপোষ করেনি।

তিনি আজ (১৬ আগষ্ট) ২০২৪ইং শুক্রবার বাদ জুমা এনায়েত বাজার শাহী জামে মসজিদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র (৮০ তম) জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনার পাশাপশি ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সারা দেশে অসুস্থ বিএনপি নেতাকর্মী ও আহত সাধারণ শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসেন।

তিনি বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মী ও দেশের জনগণকে ভালবাসেন। শেখ হাসিনার দোসর ১/১১ সরকার বেগম খালেদা জিয়াকে জোর করে বিদেশে পাঠাতে চেয়েছিল। তিনি বলেছেন মরলে বাংলার মাটিতে মরবো তবুও তিনি দেশের জনগনকে রেখে বিদেশে যাবেন না। ১/১১ সরকারের মিথ্যা মামলায় নিশ্চিৎ সাজা হবে জেনেও দেশের জনগন ও নেতাকর্মীর রেখে বিদেশে পালিয়ে যাননি। খুনি হাসিনা সরকার বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, দীর্ঘদিন পরিত্যাক্ত কারাগারে বন্দি রেখেছে। অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা বেগম জিয়াকে চিকিৎসার সুযোগও দেয়নি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ও তার দলের নেতাকর্মীরা পালিয়ে যায় না। খুনি হাসিনা গর্ব করে বলেছে শেখ হাসিনারা পালায় না। আওয়ামী লীগসহ শেখ হাসিনারা একটি পালানো দল। আজ তিনি দলের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে এদেশের সম্পদ লুটপাট করে পালিয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবুল মালেক, আলমগীর আলী, ওয়ার্ড বিএনপির সভপিতি আলী আব্বাস খান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান,চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদাক মো. সেলিম, ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব আলম রানা, এনামুল হক এনায়েত, মুছা আলম, এনামুল হক রাজু, মো. দুলাল, মো. সেন্টু, কামাল উদ্দিন,ওয়াহেদুল আলম রাহেত, আবদুল কাদের, মো. আজিম, সো. মুক্তার,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাবেক আহমেদ, মোহাম্মদ হাসান, মো জহির আহমেদ, মো. সমশের, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল সোনা মানিক, আবু সালেহ আবিদ, আলি আক্কাস খান, ইমরান শরিফ, সাইদুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল, আনিসুল ইসলাম রুবেল প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।

 

মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করে; দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। নির্বাচনের পূর্বে জনগণকে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা ধীরে ধীরে বাস্তবে রুপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড, কৃষক কার্ডের মত কল্যাণমুখী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। আইনশৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি দমন ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার (১৩ মার্চ) ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “ঈদবস্ত্র বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। জনগণের জন্য কাজ করা, জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, জনগণের কাছে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

বিগত ১৭ বছর আওয়ামী লীগের এমপি-কাউন্সিলররা জনগণের পাশে ছিলনা। জনগণের ভাগ্যন্নোয়নের কথা বলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। মেগা প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সে পাচারের টাকায় আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ইসমাঈল বালি, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক বাবু দিলীপ মজুমদার, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শহিদুল হক, আশরাফুল ইসলাম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুল আলম, মোহাম্মদ হামিদ, জিয়া সাইবার ফোর্স বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, কোতোয়ালি থানা তাঁতি দলের যুগ্ম আহবায়ক মো. শেখ আলী মিঠু , প্রবাল কৃষ্ণ, মোহাম্মদ সেলিম, যুবদলের মো. সাইফুল ইসলাম, মো. নাদিম, রিয়াজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ তুহিন,  সদস্য সচিব মো. জসিম, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ,  কৃষক দলের সদস্য সচিব মো. হোসেন মোহাম্মদ নাসির প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ