স্বাধীন দেশকে রক্ষায় ধৈর্য্যধারণের মাধ্যমে সচেতন থাকতে হবে : সৈয়দ মোস্তফা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। ২০০৮ সালে ১/১১ সরকারের বদৌলতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী চিন্তাশীল নেতৃবৃন্দকে নির্মূলের মিশনে নেমে স্বৈরাচারী কায়দায় স্বাধীনতার মূল চেতনা ও জনগণের মৌলিক অধিকারকে হরণ করে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতা আখঁড়ে ধরেছিল। বাংলাদেশের ছাত্র জনতাসহ গণতন্ত্রকামী জনগণের ঐক্যবদ্ধ সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পলায়ন করে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে তারা যেভাবে জনগণের সম্পদ লুন্ঠন করেছে একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট’র পরাজয়ের পরও তাদের লেলিয়ে দেওয়া পশুরা জনগণের ও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে। যার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জনগণসহ দলের সকল স্তরের নেতাকর্মীদেও স্বাধীন দেশকে রক্ষা করার জন্য সকলকে ধৈর্য্য ধারণের মাধ্যমে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় হাটহাজারী কৃতি সন্তান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুচ অন্তবর্তীকালীন সরকার প্রধান এবং তার সাথে হাটহাজারী অপর দুই কৃতিসন্তান খ্যাতনামা ব্যক্তিত্ব মুহাম্মদ ফারুক ই আযম বীর উত্তম ও নুরজাহান বেগম উপদেষ্টা হিসেবে আছেন। তাই আমাদের হাটহাজারী বাসিকে অধিকতর ধৈর্য্যরে সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং গুমানমর্দনের শান্তি সমাবেশে গুমানমর্দন ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন মুন্নার সভাপতিত্বে ও গুমানমর্দন ইউনিয়ন বিএনপি নেতা মুহাম্মদ জামাল উদ্দিন খোকার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব মেম্বার, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বাবু উত্তম কুমার দাশ, গুমানমর্দন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর মেম্বার, মির্জাপুর জামাতে ইসলামীর নেতা মোঃ আলম, মোঃ জাফর আলম, মোঃ আবু তাহের, মোঃ সিরাজুল হক, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহেদ মেম্বার, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ পারভেজ, মোঃ পারভেজ, মোঃ আব্দুল করিম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদুল আলম, যুবদল নেতা মোঃ কামাল, আরাফাত মামুন, মোঃ আনোয়ার, মোঃ সরওয়ার, ছাত্রনেতা মোঃ দৌলত হোসেন, মোঃ বাবু সালাম, মোঃ নোমান, মোঃ মিসকাতুল আলম, মোঃ লোকমান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ জাফর সওদাগর, মোহাম্মদ আলী সওদাগর, মোঃ বদিউল আলম সওদাগর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মাসুম বলেন, বুলেটের মাধ্যমে কোন রাজনৈতিক দল ঠিকে থাকতে পারে না। বাংলাদেশের আপমর জনগণ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার সরকারের যে পতন ঘটিয়েছে তার রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনকারী সকল দলকে ঐক্যবদ্ধভাবে আগামীতে যাতে কোন স্বৈরাচারী সরকারের উত্থান না হয় সে দিকে সর্তক দৃষ্টি রাখার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী আহলা গ্রামে অবস্থিত শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে দুর্গাপুজো ২০২৬-এর প্রস্তুতিতে জমজমাট হয়ে উঠল ধলঘাট-আহলা মিলন সংঘ। মহাসমারোহে অনুষ্ঠিত হল এ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো। গত শুক্রবার সকাল ১১টায় শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদোৎসবের প্রস্তুতি।

এ বছর ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপুজো পা দিচ্ছে ৫৮তম বর্ষে। ফলে এবারের পুজোকে ঘিরে শুরু থেকেই রয়েছে বাড়তি উত্তেজনা।৫৮তম বর্ষকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের এবারের ভাবনা-মনের মানুষ। ভাবনা ও সৃজনে- কাল্পনিক ইভেন্টস্, মাতৃরূপায়নে- শ্যামসুন্দর স্টুডিও ও আলোক সজ্জায়: এপেক্স লাইটিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলঘাট-আহলা মিলন সংঘের সাধারণ সম্পাদক সুমন দে ও শারদীয় দুর্গাপুজোর সাধারণ সম্পাদক নয়ন কান্তি দে, চিত্তরঞ্জন চৌধুরী, অনিমেষ বিশ্বাস (বাসু), সজল দে, তাপস চৌধুরী, স্বপ্নীল দে সৌরভ, উন্মেষ দে, আকাশ দে, শ্রীমন্ত দে, জয় দে, অর্ক দে, আদিত্য দে ও সকলের উপস্থিতিতে খুঁটি পুজোর অনুষ্ঠান ও ব্যানার উম্মোচনের মধ্য দিয়ে পরিণত হয় মিলনোৎসবে।

ধলঘাট-আহলা মিলন সংঘের পুজো কমিটি ২০২৬-এর সাধারণ সম্পাদক বলেন, “এ বছর আমাদের পুজোর ৫৮তম বর্ষ। তাই এবারের উদযাপনকে আমরা স্মরণীয় করে তুলতে চাই। পুজোর থিম প্যান্ডেল এবং দুর্গাপ্রতিমার দুটোই হবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা আশাবাদী, এবারের পুজো সকলের নজর কাড়বে।” শুধু উৎসব উদযাপন নয়, সম্প্রীতির বার্তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ও সম্প্রীতির পরিবেশে উৎসব পালনই তাঁদের মূল লক্ষ্য।

খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই তাই শুরু হয়ে গেল ধলঘাট-আহলা মিলন সংঘের ৫৮তম বর্ষের দুর্গাপুজোর কাউন্টডাউন। থিম, প্রতিমা এবং সামাজিক উদ্যোগ সব মিলিয়ে এ বছরের পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা। এখন অপেক্ষা শরতের, যখন আলো, মন্ডপ আর উৎসবের আবহে আরও একবার সেজে ধলঘাট-আহলা মিলন সংঘের শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির।

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ