আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে প্রাডো চালকের ঘুষিতে ট্রাফিক পুলিশ আহত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরের খুলশীর এক নম্বর সড়কে উল্টো রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার পথে বাধা দেয়ায় ওই পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটে। নাকের হাড় ভেঙে মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই পুলিশ সদস্যেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত প্রাডো পাজেরো জিপের চালককে গাড়িসহ আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। ঘটনার পরপরই ওই চালককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। চালকের নাম রফিকুল আলম। তিনি সাউথ ইস্টার্ণ ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি কোম্পানির যানবাহন শাখায় কর্মরত। আটক গাড়িটির নম্বর ঢাকা মেট্টো-ঘ ১৭-৪৮২৪।
এর আগে, গত ৯ আগস্ট নগর পুলিশের (সিএমপি) বন্দর থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটায় দুর্বৃত্তরা। ওইদিন তিনি পুলিশ সদস্য কিনা জিজ্ঞেস করেই দুর্বৃত্তরা লাঠিসোঁঠা ও হাত দিয়ে কিল-ঘুষি মারতে শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ খুলশী ১ নম্বর সড়কে উল্টো দিক থেকে এসে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেয়। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক ওই কনস্টেবলের শার্টের কলার ধরে মুখে ঘুষি মারেন। যার ফলে ওই পুলিশ সদস্যের নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমন্ডলও আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত ছাত্র-জনতার সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে, হামলাকারী ওই পাজেরো চালককে ঘটনার পরপরই চাকরিচ্যুত করেছে ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ। দুপুরে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন শাখার ব্যবস্থাপক মো. মোরশেদ মঈনুদ্দীন এক নোটিশে এ তথ্য জানান। কোম্পানির নিয়মানুযায়ী ছাড়পত্র প্রাপ্তির ভিত্তিতে হিসাব শাখা থেকে যেকোনো কর্মদিবসে ও কর্মসময়ের মধ্যে ওই চালকের সমুদয় পাওনাদি বুঝে নেওয়ার জন্য নির্দেশও প্রদান করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, দুপুরে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় একটি পাজেরো জিপের চালক একজন কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করে। এরপর ওই চালককে গাড়িসহ আটক করে থানায় সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা। এরইমধ্যে অভিযুক্ত চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, হামলার শিকার পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চিকিৎসা নিয়ে এসে একটি মামলা করবেন জেনেছি। তিনি আসলে মামলা নেওয়া হবে।
হামলার ঘটনায় আক্ষেপ করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশের উপরে বারবার হামলা কেন? এভাবে হামলা হলে পুলিশ কীভাবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে? এর আগেও বন্দর থানার এক কনস্টেবলকে পুলিশ কিনা জিজ্ঞেস করে বেধড়ক পেটানো হয়। আমরা ট্রমা কাটিয়ে স্বাভাবিকভাবে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে এ হামলার ঘটনা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং ভীতিকরও বটে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ