আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না

প্রেস রিলিজ

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির মাদক বিরোধী মিছিল ও সমাবেশে দীপ্তি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জন্য আমরা সোচ্চার হয়েছি, এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না। আদর্শ দেশ গড়তে হলে এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া আর কোন বিকল্প নেই। সুস্থ্য-সুন্দর পরিবেশই আগামী প্রজন্মের জন্য সঠিক সামাধান। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী করছি অনতিবিলম্বে মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তা নাহলে মাদক সেবী ও ব্যবসায়ীদের যেখানে দেখবে সেখানেই প্রতিরোধ করে হাত পা গুড়িয়ে দেয়া হবে।

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটি, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদ, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণ পরিষদ যৌথ উদ্যোগে শুক্রবার আজ (৬ সেপ্টেম্বর) বাদ জুমা মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, আকবর শাহ জামে মসজিদের সভাপতি ইফতেখার রসুল চৌধুরী, সি. সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি সাহাবুদ্দিন মজুমদার, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদের সভাপতি আবু তৈয়ব পাটোয়ারী, সহ সভাপতি মো. ইউসুফ, জাফর আলম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, মুকুটসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
—————
বার্তা প্রেরক
আনোয়ার হোসেন রতন
সাধারণ সম্পাদক
আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও জামে মসজিদ পরিচালনা কমিটি।
০১৮১৯৭৪৪২১২
ক্যাপশন: আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটি, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদ, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র নেতৃত্বে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ