চট্টগ্রামে ‘প্রতিমা’ লক্ষ্য করে দুর্বৃত্তদের ছুঁড়া গরম পানি ঃ সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ

জড়িতদের ছাড় দেয়া হবেনা - সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর চেরাগি মোড় দিয়ে গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় ‘প্রতিমা’ লক্ষ্য করে উপর থেকে দুর্বৃত্তদের ছুঁড়া গরম পানি কাণ্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদে উত্তাল হয়েছিল চেরাগী মোড়। মধ্যরাতে মুহুর্তেই নেমে এসে হাজার হাজার ভক্তের ঢল। চরম উত্তেজনাকর পরিবেশে স্লোগানে উত্তাল পুরো চেরাগী মোড়ের সড়ক। আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার নগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে ‘আমরা কেন স্বাধীন নই’, ‘আমার মন্দিরে হামলা কেন?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’, ‘বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’-ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।
জানা গেছে, শুক্রবার রাতে ভ্যানগাড়িকে লক্ষ্য করে পাশের ভবন থেকে গরম পানি এবং ইট ছোঁড়ার অভিযোগ ওঠেছে। এ সময় দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার দিবাগত গভীর রাতেই তাৎক্ষণিক চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ হয়েছে। এতে শত শত মানুষ যোগ দেন। তবে ভোর ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত নানা গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজবে কান না দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অনুরোধ জানিয়েছে।
এদিকে, চেরাগি মোড়ের ওই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটি অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
জানতে চাইলে বিক্ষোভকারী ব্যাটারিগলি ধোপাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের একজন কর্মকর্তা বলেন, হাজারী লেন থেকে আমরা প্রতিমা নিয়ে ওই গাড়িতে করে ব্যাটারিগলি যাচ্ছিলাম। আমরা সুশৃঙ্খলভাবেই যাচ্ছিলাম। কদম মোবারক এলাকায় আমাদের ভ্যানগাড়ি দাঁড়ালে হঠাৎ পাশের বিল্ডিংয়ের উপর থেকে কিছু দুর্বৃত্ত গরম পানি নিক্ষেপ করে। এরপর কারণ জানতে বিল্ডিংয়ের উপরে উঠলে আমিসহ তিনজনকে আটকে রাখা হয়। আমি চলে আসতে সক্ষম হলেও অন্য দুজনকে বেধড়ক পিটুনি দেয়া হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের কোরেশী জানান, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।
সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং উস্কানিদাতাদের পরিকল্পনা সফল হয়নি। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
তিনি বলেন, ধর্ম আমাদের আবেগের জায়গা এবং এটাকেই ব্যবহার করে কুচক্রিমহল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে এবং করবেও। সেক্ষেত্রে ধর্মপ্রাণ সকলকেই সজাগ এবং সতর্ক থাকতে হবে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করবো।বিপ্লবকে ব্যাহত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাফি বলেন, ‘কারো পাতা ফাঁদে পা দিলে আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যাবে।

**

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

চট্টগ্রামে এবার ডেঙ্গুতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজুল মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। অন্যদিকে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাফসান মোহাম্মদ প্রাচুর্য সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। পরিবারের তিন ভাই ও চার বোনের মধ্যে রাফসান বড় ছেলে ছিলেন। রাফসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মনিরার পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানান শারীরিক অসুস্থতায় খুব দুর্বল হয়ে পড়ে সে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে আসলে চিকিৎসক এনএসওয়ান পরীক্ষা করেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসক। সেখানে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, রাফসান গত পাঁচদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন। পরে ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তার স্বজনরা তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে রাফসানকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার সময় তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুর ১২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করালাম দুই দুইটার সময় রাফসান মারা যান হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে। যা অতিরিক্ত।
পরিবারের অভিযোগ, অল্প সময়ের চিকিৎসার বিপরীতে এত বেশি বিল হওয়ায় তারা আর্থিকভাবে চাপে পড়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ