কালরঘাটে সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে

এম মনির চৌধুরী রানা বোয়ালখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কালুরঘাট সেতুর রেলিং ভেঙে একটি চাঁদের গাড়ি (জিপ) নদীতে পড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে গাড়িটিতে চালকসহ কত জন যাত্রী ছিলো সে বিষয়টি কেউ জানাতে পারছেন না। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে তথ্য নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, রাত ২ টার দিকে বোয়ালখালী থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি চাঁদের গাড়ি (জিপ) শহর অভিমুখে কালুরঘাট সেতু পার হচ্ছিলেন। কিন্তু কিছু দুর যেতেই টেম্পুটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ রেলিং ভেঙে পানিতে পড়ে যায়। এ দৃশ্য দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালান। জানা গেছে এলাকার লোকজন দুজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হওয়ার সময় বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে। গাড়িটিতে চালকসহ দুইজন যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। আবার এ তথ্যও কতটা সত্যতা নির্ভর করছে ভিডিও ফুটেজ কিংবা আহতদের জবানবন্দির উপর। নৌ পুলিশের ওসি মো. একরামুল হক বলেন, ‘কালুরঘাট সেতু পার হতে গিয়ে একটি গাড়ি নদীতে পড়ে গেছে শুনে তাৎক্ষণিক নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি।’
জানতে চাইলে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, ‘কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের গাড়ি (জিপ) ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। তবে দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানতে পেরেছি। গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে। তবে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু সংস্কার শুরু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ এক বছর ধরে সংস্কার কাজের জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী করতে কার্পেটিং করা হচ্ছে। এরই মধ্যে নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। একমুখী সেতুতে দুই প্রান্তের গাড়ি উঠে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন নয়াদিল্লিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার ৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসির শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অপর একজনকে চোরাই ওষুধ কেনার অভিযোগে আটক করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে গোবিন্দনগর বিসিক এলাকার সৌহার্দ ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিপুল পরিমাণ ওষুধ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তদন্তে নামে। প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চোরাই ওষুধ কেনার সঙ্গে সংশ্লিষ্ট এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি করা ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া কিছু ওষুধও উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ