ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মুহাম্মদ জসিম উদ্দিন রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদ্য মনোনীত চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সাতকানিয়ার কৃতি সন্তান মুহাম্মদ জসিম উদ্দিন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। সংগঠনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন জেলার নেতৃবৃন্দ সৌজন্য এক সাক্ষাতে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে ঊষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে জসিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদী হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত করছে। কাজেই এই মুহুর্তে দলের হাইকমান্ডের নির্দেশিত আচরণবিধির উপর গুরুত্ব দিতে হবে। দলের ভাবমুর্তি নষ্ট হয় সেধরনের কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক দেশপ্রেমিক তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি সুক্ষ ভাবে পর্যবেক্ষন করছেন। কাজেই দেশের উদ্ভুদ্ধ এই পরিস্তিতিতে আমাদের সকলকে ঐক্যব্দ থাকতে হবে। জসিম উদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন এর নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দল কৃষি প্রধান এই বাংলাদেশে প্রকৃত কৃষি বিপ্লব ঘঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। যাতে কৃষিখাতের উন্নয়ন সাধিত হয় এবং কৃষি শিল্পের মাধ্যমে অর্থনৈতিক সাফল্য অর্জন হয়। আসুন দেশের ভাবমুর্তি বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পতাকা তলে সকলেই ঐক্যবদ্ধ হই। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহবায়ক মুহাম্মদ আলমগীর, চট্টগ্রাম দক্ষিন জেলা কৃষক দলের আহবায়ক মহসিন রানা, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, দক্ষিন জেলা কৃষক দলের সদস্য সচিব জাকির হোসেন, মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম- আহবায়ক ইয়াসিন রেজা রাজু, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ সেকান্দর, সাবেক যুগ্ম-আহবায়ক এম এনাম হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক মোজাহারুল কাদের, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, মুহাম্মদ ইলিয়াছ, মহানগর সেচ্ছাসেবক দলের সহ- নাঠ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ, রহমত আলী, মুহাম্মদ মাহাবু, পতেঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মুহাম্মদ রাব্বি হোসেন রিমনসহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ